উনি আমার বাবা, কিন্তু এই লড়াইটা জরুরী ছিল, বললেন অখিলেশ
একটি সাক্ষাৎকারে অখিলেশ বলেন, "কোনও লড়াইয়ে বাবাকে নীচু হতে দেখাটা আমার কাছে মোটেই খুশির বিষয় নয়...কিন্তু তবু এই লড়াইটা জরুরী ছিল।"
লখনউ, ১৭ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই বহুদিন ধরে যাদব পরিবারে অন্তর্কলহ চলছেই। তবে শেষমেষ 'সাইকেল' পেয়ে বাবা মুলায়ম সিং যাদবের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন ছেলে অখিলেশ যাদবই। এই প্রসঙ্গে এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অখিলেশ বলেন, "কোনও লড়াইয়ে বাবাকে নীচু হতে দেখাটা আমার কাছে মোটেই খুশির বিষয় নয়...কিন্তু তবু এই লড়াইটা জরুরী ছিল।"[মুলায়মের বদলে সাইকেলের দায়িত্ব পেলেন অখিলেশ]
সোমবারই নির্বাচন কমিশন জানিয়ে দেয় মুলায়ম সিংহের প্রতিষ্ঠিত সমাজবাদী পার্টির চিহ্ন সাইকেল-এর দায়িত্ব যাবে অখিলেশের কাছে। দলের অধিকাংশ বিধায়ক ও নেতাকর্মীই অখিলেশের সমর্থনে রয়েছে। তাই নির্বাচন কমিশনও জানিয়ে দেয় মুলায়ন ময় দলের নাম ও চিহ্নের উপর অখিলেশের অধিকার আছে।[অখিলেশের নতুন দলের নাম হতে চলেছে 'অখিল ভারত সমাজবাদী পার্টি'?]

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অখিলেশ বলেন, "উনি আমার বাবা। নির্বাচন কমিশনের নির্দেশ জানার পরই বাবার কাছে ছুটে গিয়েছিলাম। আমি ওনার আশীর্বাদ চাই।"[কুসংস্কার-ব্ল্যাক ম্যাজিকে আচ্ছন্ন রাজনীতি, অস্বস্তি বাড়ছে উত্তরপ্রদেশ-তামিলনাড়ুতে]
অখিলেশ শিবিরের একাংশ নিশ্চিত যে, মুলায়ম নির্বাচনে অখিলেশের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন না। কারণ নেতাজি ভালভাবেই জানেন, তাঁর এই পদক্ষেপের জেরে সমাজবাদী পার্টির ভোট ভাগ হয়ে যাবে এবং তার সরাসরি ফায়দা পাবে মায়াবতী এবং বিজেপি।[ভাঙছে সমাজবাদী পার্টি? অখিলেশের সঙ্গে সম্পর্ক শেষের ঘোষণার পথে মুলায়ম]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications