Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যৌন কেলেঙ্কারি কাণ্ডে এবার নাতির পর কাঠগড়ায় দেবগৌড়ার ছেলেও, বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার

ভোটের মুখে উত্তাল কর্নাটকের রাজনৈতিক মহল। জেডিএস সুপ্রিমো এইচডি দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ। প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও। তাতে বাড়ির পরিচাকের যৌন নিগ্রহ করতে দেখা গিয়েছে দেবেগৌড়ার নাতি এবং জেডিএস সাংসদ প্রজ্বল রাবন্নার।

ভিডিও প্রকাশ্যে আসতেই আর খোঁজ মিলছে হাসানের জেডিএস সাংসদের। আশঙ্কা করা হচ্ছে তিনি জার্মানিতে পালিয়ে গিয়েছেন। আবার মনে করা হচ্ছে তিনি ফ্রান্সে পালিয়ে গিয়েছেন। নির্যাতিতা অভিযোগ করেছেন ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেবেগৌড়ার নাতির বাড়িতে কাজ করতেন তাঁরা। তখন থেকেই তাঁর উপর এবং তাঁর মেয়ের উপর যৌনহেনস্থা করতেন দেবেগৌড়ার নাতি প্রজ্বল রাবন্না।

HD Devegowda

অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে সিট গঠন করেছে কর্নাটক সরকার। লোকসভা ভোটের আগে এই ঘটনা জেডিএস শিবিরে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এবারের লোকসভা ভোটে জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বিজেপি। কাজেই দুই দফার ভোটের পর তৃতীয় দফার ভোটের আগে এই ঘটনা কর্নাটকের রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সেই সঙ্গে বিজেপি শিবিরেও যে চাপ বাড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

হাসানের জেডিএস সাংসদের এই কীর্তি প্রকাশ্যে আসতেই কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার বিজেপির কাছে এর ব্যাখ্যা তলব করেছেন। এদিকে বিজেপি যে এতে চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। দেবেগৌড়ার নাতি শুধু নয় তাঁর ছেলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশের কাছে নির্যাতিতা তাঁর বয়ানে জানিয়েছেন যে, রাবন্নার স্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় তিনি। ২০১১ সালে তাঁকে রাবন্না তাঁর বাড়িতে পরিচারিকার কাজের জন্য ডেকে পাঠিয়েছিলেন। ২০১৫ সালে রাবন্না তাঁকে একটি হোস্টেলে রান্নার কাজে বহাল করেছিলেন।

রাবন্নার বাড়িতে ২০১৯ সালে ফের কাজে যোগ দেন যখন তাঁর বড় ছেলের বিয়ে হচ্ছিল। তাঁরা জানিয়েছেন বাড়িতে আরও অনেক পরিচারিকা রয়েছেন। তাঁরাও রাবন্না এবং প্রজ্জ্বলের নির্যাতনের শিকার। ভয়ে তাঁরা মুখ খুলতে পারেন না। রান্না ঘরে কাজ করার সময় রাবন্না একাধিকবার তাঁর যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। প্রজ্জ্বলও তাঁর মেয়ের সঙ্গে অভব্য আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

পুলিশের কাছে নির্যাতিতা তাঁদের নিরাপত্তাও দাবি করেছেন। কারণ এই ধরনের ভিডিও প্রকাশ্যে এসে পড়ায় তাঁদের প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নির্যাতিতা। এদিকে এই নিয়ে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কোমর কষেছে। এই ঘটনার কী ব্যাখ্যা দেবে বিজেপি জানতে চেয়েছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়েরও করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+