১৯৭১ সাল থেকে ভারতকে ঘৃণা করতে শুরু করি : ডেভিড হেডলি
মুম্বই, ২৫ মার্চ : পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক তথা ২০০৮ মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড হেডলি ফের মার্কিন মুলুকের জেলে বসে হামলার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। এর আগে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সে।
ডেভিড হেডলি সাক্ষ্যতে যা বলেছে আদালতকে
এবারও নয়া তথ্য জিজ্ঞাসাবাদের সময় তুলে ধরল এই লস্কর-ই-তৈবার সদস্য জঙ্গি। জানাল কেন ভারতে জঙ্গি হামলা চালাতে লস্করের দলে নাম লিখিয়েছিল সে। হেডলি জানিয়েছে, ভারত ও ভারতীয়দের সম্পর্কে বিদ্বেষ তার বহুদিন আগে থেকে ছিল।

হেডলির কথায়, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর ভারতীয় বোমারু বিমান পাকিস্তানে তার স্কুলে বোমা ফেলে স্কুল উড়িয়ে দেয়। সেই ঘটনায় স্কুল বাড়ি ধসে যায় ও অনেকে মারা যায়। তার পর থেকেই ভারত ও ভারতীয়দের সম্পর্কে বিদ্বেষ জন্ম নেয় তার মনে।
মুম্বই হামলা নিয়ে হেডলির বিস্ফোরক সাক্ষ্য
প্রসঙ্গত সেই সময়ে পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশকে পাকিস্তানের অত্যাচারের হাত থেকে মুক্ত করতে ভারত সাহায্য করেছিল। সেই সময়ে হেডলির বয়স ছিল মাত্র দশ। পাকিস্তানের উপরে হামলা দেখেই পরে লস্করের ভাবনায় শরিক হয় হেডলি। নিজেই আদালতকে সেকথা জানিয়েছে এই যড়যন্ত্রী।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
গ্যাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী, বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের?












Click it and Unblock the Notifications