পেট্রোপণ্যে জিএসটি লাগুতে আপত্তি একাধিক রাজ্যেরই, সময়ের দাবিতে খারিজ প্রস্তাব
পেট্রোলের দাম বাড়তে বাড়তে সেঞ্চুরি পার করে গিয়েছে। আর ডিজেলের দামো সেঞ্চুরির দোরগোড়ায়। তার ফলে মাথায় হাত সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে বারবার।
পেট্রোলের দাম বাড়তে বাড়তে সেঞ্চুরি পার করে গিয়েছে। আর ডিজেলের দামো সেঞ্চুরির দোরগোড়ায়। তার ফলে মাথায় হাত সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে বারবার। রাজ্যের তরফ থেকেই এই অভিযোগ বহুবার তোলা হয়েছে। এবার যখন জিএসটি কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হল, তখন বেঁকে বসল বেশিরভাগ রাজ্যই।

শুক্রবার জিএসটি কাউন্সিলের দীর্ঘ বৈঠকের পর পেট্রোল-ডিজেলকে জিএসটি আওতাভুক্ত করার বিষয়ে সহমত হল না কেন্দ্র ও রাজ্য। জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিল- পেট্রোল ও ডিজেল এখনই জিএসটি আওতাভুক্ত হচ্ছে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন, কাউন্সিল মনে করছে না, পেট্রোল ও ডিজেলকে এখনই জিএসটির আওতায় আনা উচিত।
নির্মলা সীতারামন বলেন, এদিন আদালতের নির্দেশানুসারে বিষয়টি আলোচনার টেবিলে এসেছিল। তবে কাউন্সিলের সদস্যরা স্পষ্টভাবে জানিয়ে দেন তারা এখনই পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনতে চান না। কারণ এখন পেট্রোল ও ডিজেল-সহ পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার উপযুক্ত সময় নয়।
কাউন্সিল সময়ের বাহানায় পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনতে নারাজ হলেও এর নেপথ্যে রাজ্যগুলির আপত্তি রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় অর্থামন্ত্রী, অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরাও। তাঁদের বেশিরভাগই পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার বিরোধিতা করে।
অধিকাংশ বিজেপিশাসিত রাজ্যগুলি পেট্রোল ও ডিজেলের উপর জিএসটি লাগুর ঘোর বিরোধিতা করে। এমনকী মহারাষ্ট্র ও কেরলও এর বিরোধিতায় সামিল হয়। দিল্লির অর্থমন্রীরেও জিএসটি লাগু করার পক্ষে মত দেননি। আর তৃণমূলের পক্ষে সৌগত রায় বলেন, হঠাৎ পেট্রোপণ্যের উপর জিএসটি লাগুর সিদ্ধান্ত সমীচিন হবে না। বিজেপি যদি হঠাৎ এটি করে, তা সঠিক নয়।
পেট্রোপণ্য তথা পেট্রোল ও ডিজেলের উপর জিএসটি লাগু করলে সমস্ত রাজ্যের রাজস্ব বা কর কমে যাবে। ফলে কেন্দ্রের এই বিষয়টিও ভাবা উচিত।
জুন মাসে হাইকোর্ট একটি রিট পিটিশনে জিএসটি কাউন্সিলকে জানায়, পেট্রোল এবং ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়ে। সেইমতো জিএসটি কাউন্সিলে বিষয়টি আলোচনার জন্য উত্থাপন হয়। সেখানে বেশিরভাগ রাজ্যই আপত্তি জানায়। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, রাজস্ব কর আদায়ের অধিকারে হস্তক্ষেপ করার যে কোনও পদক্ষেপের বিরোধিতা করবে রাজ্য সরকার। তিনি বলেন, কেন্দ্র কর আদায় করবে স্বাধীনভাবে, কিন্তু রাজ্যের অধীনে যা আছে তা স্পর্শ করা উচিত নয়। যদি এটি করার কোনও পদক্ষেপ নেওয়া হয়, তবে রাজ্য সরকার জিএসটি কাউন্সিলের বৈঠকে তার আপত্তি জানাবে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications