দেশের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের! আরও একবছর বাড়ানো হল RAW এবং IB প্রধানের মেয়াদ
গুরুত্বপূর্ণ দেশের গোয়েন্দা বিভাগ। দুই গুপ্তচর সংস্থা ‘র' এবং গোয়েন্দা সংস্থা ‘আইবি' পরিচালনার ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই দুই সংস্থা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
গুরুত্বপূর্ণ দেশের গোয়েন্দা বিভাগ। দুই গুপ্তচর সংস্থা 'র' এবং গোয়েন্দা সংস্থা 'আইবি' পরিচালনার ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই দুই সংস্থা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এই অবস্থায় দুই সংস্থার প্রধানদের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। ফলে আরও একবছর 'র' এর প্রধানের দায়িত্বে থাকবেন সামন্ত কুমার গোয়েল।
একইভাবে আরও একবছরের জন্য আইবির প্রধানের দায়িত্ব সামলাবেন অরবিন্দ কুমার। দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আওয়াজ উঠছে। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তানও। এই অবস্থায় অভিজ্ঞতা রয়েছে এমন অফিসারদের প্রয়োজন। আর সেই কারনেই দুই গুপ্তচর সংস্থার প্রধানের দায়িত্ব আরও একধাপ বাড়িয়ে দিল সরকার।
আজ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দেশের গুপ্তচর সংস্থা 'র' প্রধানের দায়িত্বে থাকা সামন্ত কুমার গোয়েলের। কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের ১৬ (১এ) এবং ৫৬ (ডি) ধারা অনুযায়ী, তাঁর মেয়াদ বৃদ্ধি করা হল।
আরও এক বছরের জন্য এই পদের দায়িত্ব সামলাবেন ১৯৮৪ সালের পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার।
অন্যদিকে, একই ভাবে চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 'আইবি' প্রধান অরবিন্দ কুমারের। কিন্তু পূর্ব উল্লিখিত আইনে অসম ক্যাডারের এই আধিকারিকের মেয়াদও একবছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
যদিও দুই আধিকারিকদের মেয়াদ বৃদ্ধির আগে মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটির কাছে অনুমতি চাওয়া হয়। সেই মতো এই মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications