পছন্দের গন্তব্যের খুঁটিনাটি দেখা যাবে মোবাইলে, অবশেষে ভারতে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার
পছন্দের গন্তব্যে খুঁটিনাটি দেখা যাবে মোবাইলে, অবশেষে ভারতে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার
বিশ্বের একাধিক দেশে আগেই স্ট্রিট ভিউ ফিচার এনেছিল গুগল। অবশেষে ভারতে গুগল সেই ফিচার নিয়ে এল। এর ফলে গুগল ম্যাপের সাহায্যে কোনও স্থানের রাস্তা, রেস্তোরাঁ বা পর্যটন পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাবে। যার ফলে কোথাও যাওয়ার প্রয়োজন হলে, সেই জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। গুগলের এই ফিচারের সাহায্যে কোনও রাস্তা পর্যবেক্ষম করলে, জুমের সাহায্যে সেই রাস্তার পথচারীদেরও দেখা যাবে বলে জানা গিয়েছে। সেখানের ট্রাফিক সিগন্যালও দেখতে পাওয়া যাবে বলে গুগলের তরফে জানানো হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে বেঙ্গালুরুতে এই ফিচার চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে।

চমকে দেবে গুগল ম্যাপের নয়া ফিচার
গুগল ম্যাপে উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যার ফলে ঘরে বসেই বিশ্বের যে কোনও রাস্তা, সেখানকার রেস্তোরাঁ, দ্রষ্ট্রব্য স্থান দেখা সম্ভব হবে। এমনকী, সেই রাস্তার ট্রাফিকের পরিস্থিতিও দেখতে পাওয়া যাবে। গুগলের তরফে জানানো হয়েছে, কোনও রাস্তা দেখতে চাইলে জুমের সাহায্যে সেই রাস্তা শুধু নয় তার পথচারীদের দেখতে পাওয়া যাবে। গুগলের তরফে জানানো হয়েছে, কোনও স্থানের চিত্র এতটাই নিখুঁত করে এই ফিচারের সাহায্যে দেখা যাবে, সেই স্থানে প্রথমবার গেলেও মনে হবে অতি পরিচিত।

কীভাবে পাওয়া যাবে গুগলের এই ফিচার
গুগল ম্যাপের সাহায্যেই গুগলের নয়া ফিচার পাওয়া যাবে। মোবাইল ফোন থেকেই এই সুবিধা গ্রহণ করা সম্ভব বলে গুগলের তরফে জানানো হয়েছে। প্রথমে গুগল ম্যাপে যে এলাকা সম্পর্কে আগ্রহী তা লিখতে হবে। গুগল ম্যাপে সেই স্থান হাজির হওয়ার পরেই স্থানটি জুম করতে হবে। যত জুম করা সম্ভব হবে, স্থানটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কোনও তথ্যই বাদ পড়বে না। যে চিত্র উঠে আসবে, তা নিজের চোখে দেখার সমতুল্য বলেই মনে করা হচ্ছে।

কলকাততে গুগলের স্ট্রিট ভিউ ফিচার
বুধবার বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে গুগলের এই ফিচার নিয়ে আসা হয়েছে। গুগলের তরফে জানানো হয়েছে, এরপরের গন্তব্য হায়দরাবাদ ও কলকাতা। দেশের এই দুটো শহরে দ্রুত গুগল তাদের স্ট্রিট ভিউ ফিচার আনতে চলেছে। তারপর চেন্নাই, দিল্লি, মুম্বই, পুণে, নাসিক, ভদোদরা, আহমেদনগর ও অমৃতসরে গুগল এই ফিচার নিয়ে আসবে।

ভারতে দেরির কারণ
গুগল প্রায় দুই মাস আগেই এই ফিচার নিয়ে আসে। একাধিক দেশের একাধিক শহরে গুগল তাদের নতুন ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভারত এতদিন সেই সুযোগ থেকে বঞ্চিত ছিল। অবশেষে ভারতেও সেই ফিচার আসতে চলেছে। জানা গিয়েছে, কোনও শহর বিষয়ে জানতে গেলে থ্রিডি ম্যাপের বা ছবির প্রয়োজন হয়। কিন্তু ভারতের শহরগুলোরর এই ধরনের কোনও মানচিত্র গুগলের কাছে ছিল না। সেই কারণে এত দেরি বলেই বিশেষজ্ঞদের একাংশ মনে করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications