Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিরুপতির লাড্ডু বিতর্কে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট, ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখার পরামর্শ নাইডুদের

SC On Tirupati: ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখাই উচিত। তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হয় তাতে পশুর চর্বি, মাছের তেল মিলেছে বলে অভিযোগ। যদিও এখনও তার সত্যতা সামনে আসেনি। এই অবস্থায় শীর্ষ আদালত অস্বস্তি বাড়াল চন্দ্রবাবুর।

SC On Tirupati

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, যেখানে সরকার তদন্ত শুরু করেছে সেখানে মুখ্যমন্ত্রীর আগ বাড়িয়ে নানা কথা বলে, তাও উপযুক্ত প্রমাণ ছাড়া সঠিক নয়। উল্লেখ্য, তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডুর জন্য ব্যবহৃত ঘি-র নমুনায় মাছের তেল, বিফ ট্যালো ও লার্ড বা শূকরের চর্বি মেশানোর দাবি করেছিল একটি ল্যাব রিপোর্ট।

বিচারপতি গভাই অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতাগিকে বলেন, মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ। সেই পদে থাকা ব্যক্তি ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখবেন, এটিই প্রত্যাশিত। যদি মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়ে থাকেন, তাহলে সাংবাদিক সম্মেলন ডেকে নানা মন্তব্যের কী প্রয়োজনীয়তা রয়েছে?

বিচারপতি বলেন, ল্যাব রিপোর্ট এসেছিল জুলাইয়ে। তাও সব স্পষ্ট নয়। তা নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন সেপ্টেম্বরে! উল্লেখ্য, ল্যাব থেকে আসা রিপোর্ট নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্ট ঘিতে পশুর চর্বি, মাছের তেল মেলার প্রমাণ চাইলে তিরুপতি মন্দির কর্তৃপক্ষের আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, আমরা তদন্ত করছি।

বিচারপতি গভাই তা শুনে বলেন, তাহলে এটা নিয়ে সাংবাদিক বৈঠক করার তাড়াহুড়ো কী ছিল। ধর্মীয় ভাবাবেগকে সম্মান দেওয়া উচিত সকলের। লুথরা বলেন, ভক্তরা বলেছিলেন লাড্ডুর স্বাদ অন্যরকম। তখন বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, সেই লাড্ডুর ঘি-ই কি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল? বিচারপতি বিশ্বনাথন তখন বলেন, দ্বিতীয় কারও পরামর্শ নেওয়া যেত। ঘি-র কোন নমুনা পাঠানো হয়েছিল তা-ই তো স্পষ্ট নয়।

উল্লেখ্য, তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কের আবহে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, রাজ্যসভার সাংসদ তথা টিটিডি চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি ও ঐতিহাসিক বিক্রম সম্পথ এবং দুষ্যন্ত শ্রীধর। তাঁদের পিটিশনগুলি নিয়েই এদিন শুনানি হয়।

চন্দ্রবাবু এই ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডিকে কাঠগড়ায় তুলেছিলেন। তারপরই রাজনৈতিকভাবে প্রতিবাদে নামে তেলুগু দেশম পার্টি, জন সেনা ও বিজেপি। মন্দির শোধন কর্মসূচিরও ঘোষণা করেন চন্দ্রবাবু। ওয়াইএসআর কংগ্রেসের পাল্টা দাবি, নাইডু মিথ্যা অভিযোগ নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+