রাতে তুলে নিয়ে যাওয়া হত, সকালে ঝরত চোখের জল - দেওরিয়ার কিশোরী জানাল নারকীয় অভিজ্ঞতা
দেওরিয়ার হোম থেকে পালিয়ে আসা ১০ বছর বয়সী মেয়েটি পুলিশকে জানিয়েছে, মেয়েদের প্রায়ই গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হত এবং তারা যখন ফিরত তখন তাদের চোখে থাকত জল। তার বয়ান ধরেই পুলিশ ওই হোমে চলা মধুচক্রের
রাত্রিবেলা সাদা, কালো বা লাল রঙের গাড়ি এসে মেয়েদের নিয়ে যেত। ভোরে যখন তারা ফিরত, তাদের চোখ দিয়ে শুধুই জল পড়ত। এমন ভয়ানক তথ্যই জানিয়েছে উত্তরপ্রদেশের দেওরিয়ার শেল্টার হোম থেকে পালিয়ে আসা ১০ বছরের কিশোরীটি। সে পালিয়ে আসাতেই ফাঁস হয়েছে শেল্টার হোমের মেয়েদের দিয়ে চালানো হত মধুচক্রের ব্যবসা!

দেওরিয়ার এই শেল্টার হোমটি চালাত গিরিজা ও মোহন ত্রিপাঠি নামে এক দম্পতি। রবিবার শেল্টার হোমটি থেকে পালিয়ে আসে ওই ১০ বছরের মেয়েটি। পুলিশের কাছে জানায় কিভাবে শেল্টার হোমের আশ্রিতাদের জোর করে যৌনপেশায় বাধ্য করা হয়। এরপরই ওই হোমে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে ২৪ জন মেয়েকে। তবে আরও ১৮ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। গিরিজা ও মোহনকে পুলিশ গ্রেফতার করে।
উদ্ধার হওয়া মেয়েরা জানিয়েছে তাদের উপর নিয়মিত যৌন ও শারীরিক নিগ্রহ চলত। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় ছিল না। ৮ বছর আগে একটি এনজিও গঠন করে হোমটি শুরু করেছিল গিরিজা ও মোহন। এলাকাবাসী জানিয়েছে অল্প সময়ের মধ্যেই তাদের ব্যাপক উন্নতি তাদের চোখে লেগেছিল ঠিকই কিন্তু ওই হোমে প্রায়ই পুলিশ আসত বলে কোনও সন্দেহ তাদের হয়নি।

হোমটি রেলস্টেশনের বেশ কাছেই শহরের একটি ব্যস্ত রাস্তায় অবস্থিত। কাছাকাছির মধ্যে অনেকগুলি হোটেল-রেস্তোরাঁ রয়েছে। তবে সেই ব্যস্ত রাস্তাতেও হোমের ভবনটির দরজার সামনে প্রায়ই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যেত। স্থানীয় এক বিজেপি নেতা বলেছেন, তাঁদের ধারণা ছিল গিরিজার স্বচ্ছ ভাবমূর্তির কারণে অনেকে তাঁর সঙ্গে দেখা করতে আসেন।
তবে হোমটিতে যে সবকিছু ঠিকঠাক চলছে না তা কিন্তু রাঝ্য সরকার আগেই জানতে পেরেছিল। বেশ কিছু অব্যবস্থার জন্য রাজ্যের নারী ও শিশু কল্যান দপ্তর ২০১৭ সালের জুন মাসেই হোমের লাইসেন্স বাতিল করে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল হোমের মেয়েদের সেখান থেকে সরিয়ে তাদের যথাযথ জায়গায় থাকার ব্যবস্থা করতে। কিন্তু তা কার্যকর করা হয়নি।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications