গান্ধীজি ও বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধেও দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল : দিগ্বিজয় সিং
ইন্দোর, ২৭ ফেব্রুয়ারি : জেএনইউ বিতর্কে উত্তাল সারা দেশের রাজনীতি। তাতেই নয়া মাত্রা যোগ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
দিগ্বিজয় জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমারের পক্ষ্যে দাঁড়িয়ে বিজেপি সরকারকে একহাত নিয়ে জানিয়েছেন, অন্যায়ভাবে কানহাইয়াকে টার্গেট করা হয়েছে। এখানেই না থেমে তিনি যোগ করেন, ব্রিটিশ আমলে মহাত্মা গান্ধী ও লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধেও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল।

তাঁর বক্তব্য, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে বেছে বেছে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। আর জেএনইউ-তে যে পরিবেশ তৈরি করা হচ্ছে তা ঠিক নয় বলে তীব্র বিরোধিতা করেন দিগ্বিজয় সিং।
বিজেপি ও আরএসএসকে তীব্র কটাক্ষ করে দিগ্বিজয় সিং বলেন, "এরা কোনওদিনও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। উল্টে ব্রিটিশদের সাহায্য করেছিলেন। এরাই এখন স্বাধীন ভারতে দেশপ্রেমের নয়া সংজ্ঞা তৈরির চেষ্টা করছেন।"
নিজেদের ব্যর্থতা ঢাকতেই নরেন্দ্র মোদী সরকার জেএনইউ ইস্যুকে সামনে তুলে এনে বিতর্ক তৈরির চেষ্টায় নেমেছে বলেও অভিযোগ করেন দিগ্বিজয় সিং।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications