Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নির্বাসিত সিবিআই প্রধানের ওপরেই 'নজরদারি'! তারপর যা হল

৪ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হল নির্বাসিত সিবিআই প্রধান অলোক বর্মার দিল্লির বাড়ির বাইরে থেকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ওই চারজন দীর্ঘক্ষণ ধরে বাড়ির দিকে নজরদারি করছিল বলে অভিযোগ।

৪ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হল নির্বাসিত সিবিআই প্রধান অলোক বর্মার দিল্লির বাড়ির বাইরে থেকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ওই চারজন দীর্ঘক্ষণ ধরে বাড়ির দিকে নজরদারি করছিল বলে অভিযোগ। পরে ৪ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই ৪ জনই আইবি-র অফিসার। রুটিন ডিউটিতেই তারা ছিলেন বলে জানা গিয়েছে।

নির্বাসিত সিবিআই প্রধানের ওপরেই নজরদারি! তারপর যা হল

অলোক বর্মার বাড়ির সামনে থাকা গাড়িতে দুজন এবং বাড়ির পিছনে থাকা অপর একটি গাড়ি থেকে দুজন, মোট চারজনকে ধরে নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা। তাদেরকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। পুলিশ ডেকে অভিযুক্তদের তুলে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের পরিচয় খতিয়ে দেখা হয়।

জানা গিয়েছে, ধৃতরা গোয়েন্দা বিভাগের। তাঁরা রুটিন ডিউটিতেই ছিলেন। হাই সিকিওরিটি জোনে এই ঘরনের নজরদারি চালানো হয় বলে জানা গিয়েছে।

অলোক বর্মাকে বুধবার ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় নিয়োগ করা হয় নাগেশ্বর রাওকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+