বেআইনি লেনেদেন মামলায় জামিন প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও চন্দা কোছারের
বেআইনি লেনেদেন মামলায় জামিন প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও চন্দা কোছারের
আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন অর্থ নয়ছয়ের মামলায় শুক্রবার জামিন পেলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছার। স্পেশাল পিএমএলও আদালত পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করেন।

৩০ জানুয়ারি বিশেষ পিএমএলএ আদালত চন্দা কোছার, তাঁর স্বামী দীপক কোছার, ভিডিওকন গ্রুপের প্রোমোটর বেণুগোপাল ধুত এবং অন্য অভিযুক্তদের সমন পাঠায়। এর আগে আদালতে চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চন্দা কোছার আদালতে উপস্থিত হওয়ার পর তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল জামিনের আবেদন করেন।
এরপরই আদালত ৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করে। চন্দা কোছারের আইনজীবী জানান যে এই মামলায় তিনি তদন্তে সহায়তা করবেন। যদিও ইডি খুব দৃঢ়ভাবে এই জামিনের বিরোধিতা করেছিল। তবে চন্দা কোছারের আইনজীবী আদালতকে জানিয়েছেন যে তাঁর মক্কেল সব ধরনের নথি তদন্তকারী অফিসারদের জমা দিয়েছেন।
প্রসঙ্গত, ভিডিওকন গোষ্ঠীকে বেআইনিভাবে ১৮৭৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে চন্দার বিরুদ্ধে। আর ভিডিওকনের মাধ্যমে উপকৃত হয়েছে চন্দার স্বামী দীপক কোছারের সংস্থা। এই ঘটনায় চন্দা, দীপক এবং ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধৃতের বিরুদ্ধে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে মামলা করে ইডি।
সিবিআইয়ে এফআরআইয়ের ভিত্তিতে এই মামলা করা হয়। এরপর বেসরকারি ব্যাঙ্কটির শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয় চন্দাকে। যদিও চন্দার দাবি তিনি ব্যাঙ্ক থেকে ইস্তফা দিয়েছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে ইডি দীপক কোছারকে গ্রেফতার করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications