প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংয়ের অবস্থা সঙ্কটজনক

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী যশবন্ত সিংকে শুক্রবার রাত ১টা নাগাদ মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে এক বিবৃতিতে প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে আপাতত কোমায় রয়েছেন সিং।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবারদিন দিল্লিতে তাঁর বাড়িতে তাঁকে আচ্ছন্ন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কয়েকজন প্রবীন রাজনৈতিক নেতা। এরপর তাঁরাই যশবন্ত সিংকে হাসপাতালে নিয়ে যান বলে খবর।
বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবারই হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খবরাখবর নিয়ে আসেন। প্রধানমন্ত্রী অফিসের তরফে জানানো হয়েছে,. হাসপাতালে না গেলেও যশবন্ত সিংয়ের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত বরিষ্ঠ এই নেতার আরোগ্য কামনায় প্রার্থনাও তিনি জানিয়েছেন বলে অফিসের তরফে জানানো হয়েছে।
চলতি বছরেই লোকসভা নির্বাচনের আসন নিয়ে মতপার্থক্য হওয়ায়, নির্দল প্রার্থী হিসাবে রাজস্থানের বারমের থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজনাথ সিং। এরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। লোকসভা নির্বাচনেও হার হয় যশবন্ত সিংয়ের।
পরে বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানীর সঙ্গে যশবন্ত সিং দেখা করায় আবার তিনি বিজেপিতে ফিরছেন কি না সে বিষয়ে জল্পনা শুরু হয়। অতীতে কেন্দ্রে অর্থ, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলিয়েছেন যশবন্ত সিং।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications