Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনি বিয়ে করতে চান? বিয়ে দেবেন রাজ্যপাল! গণবিবাহের সানাই বাজবে 'রাজভবনে', কীভাবে আবেদন করবেন? জানুন

চলতি বছরেই নভেম্বরের ২৩ তারিখ, রাজভবনের উদ্যোগে ১০০ জন দুঃস্থ যুবক-যুবতীর বিবাহ দেওয়া হবে। সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যপাল সি.ভি আনন্দ বোস নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন খোদ রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। এই বছর ওই একই দিনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিন বছর পূর্ণ করবেন সিভি আনন্দ বোস।

তবে রাজভবন জানিয়ে দিয়েছে যে, কেউ চাইলেই রাজভবনে গিয়ে বিয়ে করতে পারবেন না। বিয়ের জন্য রয়েছে বেশ কিছু শর্তাবলী। রাজ্যভবনের তরফ থেকে একটা পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে অবিভাবক হিসেবে রাজ্যপালের তত্ত্বাবধানে বিয়ের জন্য ঠিক কীভাবে আবেদন জানাতে হবে তা বিস্তারিতও প্রকাশ করা হয়েছে। যারা আগ্রহী থাকবেন তাঁরা রাজভবনের তরফ থেকে দেওয়া ইমেলে ১৬ নভেম্বরের মধ্যেই আবেদন করতে পারবেন। সেখানে পাত্র-পাত্রীর নাম সহ সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানাতে হবে। বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেলে পাত্র-পাত্রীর নাম সহ সমস্ত নথিও জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। সেই নথিগুলো স্থানীয় গেজেটেড অফিসারকে দিয়ে সই করানোর পরই তা গ্রহণ করা হবে।

সি.ভি আনন্দ বোসের কার্যকালের সময় বাংলার রাজ্যপাল হিসেবে এবার চারবছরে পড়বে। আর ঠিক সেই উপলক্ষেই রাজভবনের তরফ থেকে সাধারণ মানুষের জন্য এরকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাই ২৩ নভেম্বর, ২০২৫ কলকাতা রাজভবনে ১০০ জনের জন্য দুঃস্থ যুবক-যুবতীর বিবাহ দেওয়ার অনুষ্ঠানেই আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে। যাদের ছেলে-মেয়ের বিয়ে দিতে সমস্যা রয়েছে অর্থাৎ আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে শুধুমাত্র তারাই আবেদন জানাতে পারবেন। [email protected], [email protected]এবং [email protected] - এই তিনটি ইমেল ঠিকানার মাধ্যমে, ডাকযোগে গিয়ে অথবা রাজভবনে গিয়েও আবেদনপত্রগুলি জমা করা যাবে।

কীভাবে জানাবেন আবেদন?

বিবাহযোগ্যা/বিবাহযোগ্য যুগলের পিতামাতা/অভিভাবকগণ (Special Marriage Act-এর আওতাভুক্তদের ব্যতীত) নিম্নে প্রদত্ত নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র দাখিল করতে পারবেন।

আবেদন জানানোর জন্য যা যা করতে হবে:

১. কনের এবং বরের নাম দিতে হবে।

২. কনের এবং বরের ঠিকানা দিতে হবে।

৩. কনের এবং বরের একটি সাম্প্রতিক ছবি যুক্ত করতে হবে।

৪. কনের এবং বরের বৈধ বয়স প্রমাণ পত্রের নথি দিতে হবে।

৫. কনের এবং বরের আধার নম্বর দিতে হবে।

৬. কনের এবং বরের পিতার নাম দিতে হবে।

৭. কনের এবং বরের মাতার নাম দিতে হবে।

৮. কনের এবং বরের কোনো আইনগত অভিভাবক নিয়োজিত থাকলে, তাঁর নাম দিতে হবে।

৯. উভয়ের পিতা-মাতা/আইনগত অভিভাবকের প্রযোজ্য আধার নম্বর দিতে হবে।

১০. উভয়ের পিতামাতা/আইনগত অভিভাবকের ঠিকানা দিতে হবে।

১১. উভয়ের পিতামাতা/আইনগত অভিভাবকের পেশা কী তা দিতে হবে।

১২. কনের এবং বরের পেশা এবং কর্মসংস্থানের বিবরণ দিতে হবে।

১৩. উভয়ের পিতামাতা/অভিভাবকের বাৎসরিক আয় দিতে হবে।

১৪. উভয়ের বিবাহ সম্বন্ধে কনের সম্মতি আছে কিনা তা দিতে হবে।

১৫. উভয়ের বিবাহ সম্বন্ধে পিতামাতা/অভিভাবকের সম্মতি আছে কিনা তা দিতে হবে।

১৬. উভয়ের বিবাহ নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়ে থাকলে সংশ্লিষ্ট নথি সংযুক্ত করতে হবে। (যদি না হয়ে থাকে, তাহলে রাজভবন কাছে বিবাহ নিবন্ধনের ব্যবস্থা করা হবে।)

১৭. কনের এবং বরের স্বাক্ষর করতে হবে।

১৮. উভয়ের পিতামাতা/অভিভাবকের স্বাক্ষর করতে হবে।

বিবাহিত দম্পতিদের সঙ্গে তাঁদের পিতামাতা/অভিভাবক এবং আত্মীয়স্বজন মিলিয়ে উভয় পক্ষ থেকে মোট ১০ জন পর্যন্ত এই বিয়েতে উপস্থিত থাকতে পারবেন। উল্লেখ্য যে, এই বিবাহের জন্য মোট একশো জনের ব্যবস্থা থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+