ট্রেনে তো খাই! Akasa বিমানের শৌচাগারে বিড়ি ধরিয়ে আজব সাফাই যাত্রীর
Akasa Air flight: মাঝ আকাশে বিমানের মধ্যে বিড়ি (Smoking in Flight) জ্বালিয়ে বিপাকে এক যাত্রী! ব্যাঙ্গালুরু বিমান বন্দরে নামতেই ওই যাত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
আর তা শুনে কার্যত মাথায় হাত পুলিশ আধিকারিকদের। ধৃত ওই ব্যক্তির নাম প্রবীণ কুমার বলে জানা গিয়েছে। আহমেদাবাদ থেকে ব্যাঙ্গালুরু যাচ্ছিলেন তিনি। Akasa Air-এ প্রবীণ সফর করছিলেন। আর সেই সফরের সময়ে বিমানের শৌচাগারে গিয়ে বিড়ি জ্বালান বলে অভিযোগ। বিমানে থাকা কর্মীরা তাঁকে বারবার এই কাজ করতে নিষেধ করে বলে দাবি। কিন্তু তাও ওই যাত্রী কোনও কথা শোনেননি বলে অভিযোগ। এরপরেই গোটা বিষয়টি বিমানবন্দর কতৃপক্ষকে জানানো হয়।

সেই মতো ব্যাঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরন করার পরেই ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানিয়েছেন, বিমানে তাঁর প্রথম যাত্রা। কিন্তু বহুবার ট্রেনে সফরের সময়ে বিড়ি খেয়েছেন। সেই মতো বিমানেও তা খাওয়া যায় বলেই ভেবেছিলেন বলে পুলিশ আধিকারিকদের জানান ওই ব্যক্তি। আর তা শুনে রীতিমত আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা পুলিশের। বিমানের নিয়মের বিষয়ে তাঁর কিছুই জানা ছিল না বলেও দাবি ওই ব্যক্তির।
অন্যদিকে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশের এক আধিকারিক। বিমানে ওঠার আগে সুরক্ষা পরীক্ষা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সুরক্ষাকর্মীরা এই কাজ করে থাকেন। সেই সময়ে ওই ব্যক্তির কাছ থেকে কেন বিড়ি উদ্ধার হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই পুলইশ আধিকারিক। শুধু তাই নয়, চেকিং ঠিক মতো হচ্ছে না বলেও মন্তগব্য তাঁর।

অন্যদিকে ওই ব্যক্তি বিমানের নিয়মের ব্যাপারে কিছু জানতেন না বলে ইতিমধ্যে সবিকার করে নিয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বলে রাখা প্রয়োজন, মাঝ আকাশে এমন ঘটনা নতুন নয়। একাধিক বিমানসংস্থা যাত্রীদের বিমানের কাজের সাক্ষী থাকে। তবে জেভাবে নজর এড়িয়ে ওই ব্যক্তি বিমানের বাথরুমে বিড়ি ধরালেন তা বড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা। যদিও বিমানের কর্মীদের তরপরতায় পুরো বিষয়টি এড়ানো গিয়েছে বলেই দাবি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications