New Crime Laws: দেশজুড়ে প্রচার, সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক! নয়া আইনে প্রথম FIR দিল্লিতে
New Crime Laws: আরও এক বড় বদল ভারতের ইতিহাসে! ব্রিটিশ আমল থেকে চলে আসা তিনটি ফৌজদারি আইন আজ ১ জুলাই থেকে বদলে গেল। কার্যকর হল নতুন তিন আইন। আর তা হল - ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita 2023-BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (Bharatiya Nagarik Suraksha Sanhita-BNSS) এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (Sakshya Adhinium-BSA)।
নয়া আইন কার্যকর হওয়ার পরেই প্রথম এফআইআর রুজু হল দিল্লিতে। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita 2023-BNS)-য় সেন্ট্রাল দিল্লির কমলা মার্কেট থানায় নতুন আইন হিসাব প্রথম এফআইআর হয়েছে (New Crime Laws) ।

গভীর রাতে টহলরত পুলিশ দল দেখতে পায়, নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে রাস্তার মাঝখানে একজন ব্যক্তি একেবারে দোকান পেতে জল-গুটখা বিক্রি করছে। এর পরে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে বিএনএস-এর অধীনে এফআইআর দায়ের (New Crime Laws )করে।
পুলিশের দাবি, একাধিকবার ওই ব্যক্তিকে দোকান নিয়ে সরে যেতে বলা হয়। এর পরে, পুলিশ তার নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করে এবং নতুন আইন BNS এর 285 ধারায় এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে। এই আইনের অধীনে এটিই প্রথম এফআইআর নথিভুক্ত। বলে রাখা প্রয়োজন, আজ সোমবার অর্থাৎ ১ লা জুলাই থেকে নয়া আইন কার্যকর হল।
Delhi: First FIR u/s of Bharatiya Nyaya Sanhita, 2023 registered at Kamla Market PS in Delhi. Case registered against a street vendor u/s 285 of Bharatiya Nyaya Sanhita for obstruction under foot over bridge of New Delhi Railway Station and making sales.
— ANI (@ANI) July 1, 2024
এই আইন নিয়ে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে এদিন দেশের সমস্ত থানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে মহিলা, ছাত্র এবং সমাজের সমস্ত বয়সের মানুষকে ডাকার কথা বলা হয়েছে। নতুন আইন সংহিতা নিয়ে বিস্তারিত বোঝাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাতে আইন কার্যকরের ক্ষেত্রে কোনও সমস্যা নয়। খোলা হয়েছে একাধিক কল সেন্টার। এছাড়াও পুলিশ-বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত এমন কয়েক হাজার মানুষকে নয়া ফৌজদারি আইনের বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে বলেও খবর।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications