Hospital Fire: বিধ্বংসী আগুন বেসরকারি হাসপাতালে, ঝলসে মৃত ৭! বহু রোগীর আটকে থাকার শঙ্কা
Tamil Nadu Hospital Fire: তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা! ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে একজন শিশুও আছে বলে খবর। ভয়াবহ এই ঘটনায় আরও বেশ কয়েকজনের জখম হওয়ার ঘটনার সামনে আসছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১০০ জন আটকে গিয়েছে।
যদিও যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের বের করে নিয়ে যাওয়ার কাজ চালানো হচ্ছে। অন্তত ৫০ টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে দমকলের এয়াকধিক ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এএবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে দেওয়া হয়েছে (Tamil Nadu Hospital Fire) ।

কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলয তৈরি হয়েছে। সময় যত গড়াচ্ছে হাসপাতালের বাইরে ভিড় বাড়ছে। রোগীদের আত্মীয়দের ভিড় বাড়ছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে দিন্দিগুল-ত্রিচি রোডে অবস্থিত ওই হাসপাতালে আগুন বের হতে দেখা যায়। চারতলা বিল্ডিংয়ের একটি অংশ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই আতঙ্কে লিফটে কেউ আবার সিঁড়িতে নামতে শুরু করে। যা নিয়ে একেবারে হুলস্থূল বেঁধে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল মুহূর্তে গ্রাস করে নেয়। লেলিহান শিখা বের হতে দেখা যায়। কালো ধোয়ায় চারপাশ কার্যত ঢেকে যায়। অগ্নিদগ্ধ হয়েই সাতজনের মৃত্যু হয়।
#WATCH | Tamil Nadu: A huge fire broke out at a private hospital in Dindigul, fire fighting operations underway. pic.twitter.com/FnjEG91ca6
— ANI (@ANI) December 12, 2024
মৃতদের মসধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা এবং একজন শিশু আছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছেন এই অগ্নিকাণ্ডে ঘটনায়। দ্রিত চিকিৎসা তাঁদের শুরু হয়েছে বলে খবর। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনের আনার কাজ চালাচ্ছেন দমকল আধিকারিকরা। আগুন আয়ত্তে আসলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেই খবর।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications