Exit Poll: ত্রিপুরা-নাগাল্যান্ডে সহজ জয় বিজেপির! মেঘালয় ঘিরে চাপ থাকছে মোদী-শাহের
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ফ্যাক্টার হতে চলেছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড। বুথ ফেরত সমীক্ষাতে দুই রাজ্যে বিজেপিকে স্বস্তি দিলেও চাপে রাখছে মেঘালয়
Exit Poll: Tripura: Meghalaya: Nagaland: ত্রিপুরা এবং নাগাল্যান্ডে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে বিজেপি! এমনটাই ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। অন্যদিকে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী কর্নাড সাংমার ন্যাশানাল পিপিলস পার্টি মেঘালয়ে এগিয়ে থাকবে।
ত্রিপুরার ক্ষেত্রে তিনটি বুথ ফেরত সমীক্ষাতে দেখা গিয়েছে সংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি এবং তার জোট সঙ্গীরা।

এক নজরে ত্রিপুরায় কি হতে চলেছে
বিজেপির ক্ষমতায় থাকা ত্রিপুরার ক্ষেত্রে ইন্ডিয়া টুডে'র বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ৪৫ থেকে ৩৬ টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। অন্যদিকে জন কি বাত-এর সমীক্ষাতে ২৯ টি ৪০ টি এবং জি নিউজের বুথ ফেরত সমীক্ষাতে ২৯ থেকে ৩৬ টি আসনে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে প্রদ্যুত বিক্রম মাণিক্য দেববর্মার দল ত্রিপুরা মোথার ঝুলিতে ১২ থেকে ১৪ টি আসন যেতে পারে বলে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে।

এক নজরে নাগাল্যান্ড
অন্যদিকে নাগাল্যান্ডে ন্যাশানালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং বিজেপি জোট ফের একবার সে রাজ্যের ক্ষমতায় ফিরতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। একাধিক সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষাতে দেখা গিয়েছে, এই জোট অন্তত ৪২ থেকে ৬০ টি আসন পেতে পারে। টাইমস নাও'য়ের সমীক্ষাতে নাগাল্যান্ডে বিজেপি এবং তার জোটসঙ্গী ৩৯ থেকে ৪৯ টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জি নিউজের সমীক্ষা বলছে ৩৫ থেকে ৪৩ টি আসন পাওয়ার কথা বলা হচ্ছে। নাগা পিপলস ফ্রন্ট ছয়টি এবং কংগ্রেস মাত্র একটি আসন পেয়েই খুশি থাকতে হবে বলেই ওই সমীক্ষাতে উঠে এসেছে। ভোট শেয়ার নিয়ে আলোচনা করলে দেখা যাবে এডিপিপি ৩৩ শতাংশ, বিজেপি ১৬ শতাংশ কংগ্রেসের ১০ শতাংশ এপিএফের ১৩ শতাংশ এবং অন্যান্যদের কাছে ২৮ শতাংশ ভোট শেয়ার যেতে পারে বলে ইঙ্গিত ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষাতে।

মেঘালয় ঘিরে বাড়ছে চাপ
অন্যদিকে মেঘালয়ে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনার কথা বলেছেন অনেকে। এনপিপি এবং বিজেপি জোটসঙ্গী হলেও ভোট হয়েছে পৃথক ভাবে। এনপিপি ২০ টি আসন এবং বিজেপি ছয়টি আসন পেতে পারে বলে বুথ ফেরত সমীক্ষাতে অনুমান। অন্যদিকে কংগ্রেসও ছয়টি আসন পেতে পারে বলেও বুথ ফেরত সমীক্ষাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল সে রাজ্যে তৃণমূল কংগ্রেস বড় ফ্যাক্টার হতে পারে। এবারই তাঁরা মেঘালয় নির্বাচনে অংশ নেয়। সমীক্ষা বলছে, এবার সে রাজ্যে তৃণমূল ৮ থেকে ১৪ টি আসন পাবে বলে মনে করা হচ্ছে। ইউনাইডেট ডেমোক্রেটিক পার্টির ফলও এবার ভালো হবে বলে অনুমান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications