শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় সন্দেহজনক প্রাণী নিয়ে রহস্যের অবসান! উত্তর দিল দিল্লি পুলিশ
রাষ্ট্রপতি ভবনে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে রাষ্ট্রপতি ভবনে একটি রহস্যময় প্রাণীকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন প্রাণীটি বিড়ালের মতো। কেউ কেউ দাবি করেছেন, সেটি চিতাবাঘ।
এমন একটা সময় সেই ছবিটি দেখা গিয়েছে, যখন বিজেপি সাংসদ দুর্গা দাস উই মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাচ্ছেন। দেশের সব থেকে সুরক্ষিত এলাকাগুলির মধ্যে একটি জায়গায় সন্দেহজনক প্রাণীর উপস্থিতি নিয়ে নানা অনুমানে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।

এদিন বিষয়টি নিয়ে রহস্যের অবসান ঘটিয়েছে দিল্লি পুলিশ। তারা বলেছে, কিছু সংবাদ মাধ্যম রবিবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় একটি প্রাণীর ছবি দেখাচ্ছে, যেখানে সেটিকে বন্যপ্রাণী বলে দাবি করা হয়েছে।
Some media channels and social media handles are showing an animal image captured during the live telecast of oath taking ceremony held at the Rashtrapati Bhavan yesterday, claiming it to be a wild animal.
— Delhi Police (@DelhiPolice) June 10, 2024
তবে সেই তথ্য সত্যি নয় বলে দাবি করেছে দিল্লি পুলিশ। তারা বলছে ক্যামেরা বন্দি প্রাণীটি একটি সাধারণ বিড়াল। দিল্লি পুলিশের তরফে গুজবে কান না দিতেও অনুরোধ করা হয়েছে। দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের মধ্যে কেবল কুকুর ও গৃহপালিত বিড়াল রয়েছে। এছাড়াও বনবিভাগের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবন চত্বরে চিতাবাঘের দেখা পাওয়ার কোনও খবর নেই।
রবিবার রাষ্ট্রকপতি দ্রৌপদী মুর্মু ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী ৩৬ জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে অফিস ও গোপনীয়তার শপথ পাঠ করান। সোমবার মন্ত্রীদের কে কোন মন্ত্রক পাচ্ছেন তা জানানো হয়েছে। সেখানে রাজনাথ সিং, অমিত শাহ, নীতীন গড়করি, নির্মলা সীতারমন এবং এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী.রা আগেকার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications