Electric Two-Wheeler: ভারতের কোন রাজ্য ইলেকট্রিক টু-হুইলার ব্যবহারে শীর্ষে! কোন স্থানে বাংলা
আগামী দিন হতে চলেছে ইলেকট্রিক গাড়ির সময়। ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রথম সারির দেশগুলি অনেক বেশি করে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করতে শুরু করে দিয়েছে। আগামী দিনে পেট্রোল বা ডিজেল গাড়ির পরিবর্তে এই ইলেকট্রিক গাড়ির রমরমা চলবে সারা বিশ্ব জুড়ে।
সেক্ষেত্রে ভারতবর্ষ যদি পিছিয়ে থাকে, তাহলে তা আমাদের জন্য আর্থিক, সামাজিক এবং পরিবেশগত দিক থেকেও খুব একটা ইতিবাচক পদক্ষেপ হবে না। ভারতের ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইলেকট্রিক গাড়ির বাজার বেশ জোর কদমে এগিয়ে চলেছে। তবে ভারতের মতো উন্নয়নশীল অথবা তৃতীয় বিশ্বের দেশে চার চাকা ইলেকট্রিক গাড়ির চেয়ে দৈনন্দিন যাতায়াতের জন্য দুই চাকা ইলেকট্রিক গাড়ির চাহিদা এবং প্রয়োজন দুটোই অনেক বেশি।

ভারতে বড় বাজার
সেদিক থেকে দেখতে গেলে, ভারতের বাজার যেরকম বড় সেরকমই আগামী দিনে ইলেকট্রিক টু হুইলার বা দুই চাকার গাড়ির সংখ্যা নিঃসন্দেহে বাড়তে চলেছে। তবে এক্ষেত্রেও কিছু কিছু রাজ্য নিশ্চিত ভাবেই এই ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে।
ইলেকট্রিক টু হুইলার ব্যবহারে এগিয়ে কেরল
ভারতের কাশ্মীর থেকে কেরল পর্যন্ত যদি দেখা যায়, তাহলে পরিসংখ্যান বলছে, ভারতের দক্ষিণের একেবারে শেষে অবস্থান করা কেরলে ইলেকট্রিক দুই চাকার গাড়ির ব্যবহার সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। মোট দুই চাকার ইলেকট্রিক গাড়ির ১৩.৩ শতাংশই কেরলে ব্যবহার করা হচ্ছে।

দিল্লি-কর্নাটক রয়েছে শীর্ষে
দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সেখানে শতাংশের হিসাবে ১২.৫% ব্যবহার হচ্ছে এই ইলেকট্রিক দুই চাকার গাড়ি। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণের আরও একটি রাজ্য কর্নাটক। সেখানে ১২.২% ইলেকট্রিক দুই চাকার গাড়ির মার্কেট শেয়ার। চতুর্থ স্থানে রয়েছে দেশের বাণিজ্য রাজধানী মহারাষ্ট্র। সেরাজ্যে সংখ্যাটা ১১ শতাংশ।
ভারতে ইলেকট্রিক টু হুইলার ব্যবহারে
সারা ভারতের যদি আমরা গড় হিসাব করি, তাহলে দেখব, গড়ে এই দুই চাকার ইলেকট্রিক গাড়ির বাজার ৫.৯%। তবে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহারের মতো বিপুল জনসংখ্যা রাজ্যগুলিতে কিন্তু এই দুই চাকার ইলেকট্রিক গাড়ির ব্যবহার খুবই কম।
ইলেকট্রিক টু হুইলার ব্যবহারে তলানিতে পশ্চিমবঙ্গ
সারা দেশে যত ইলেকট্রিক দুই চাকার গাড়ি ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে উত্তরপ্রদেশে মাত্র ১.৭ শতাংশ গাড়ি চলাচল করে। পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা মাত্র ১.৫%। এবং বিহারে সংখ্যাটা আরও সামান্য কমে ১.৪ শতাংশ।

আর্থিক ক্ষমতা বড় ফ্যাক্টর
অর্থাৎ বোঝাই যাচ্ছে, এই নতুন ইলেকট্রিক দুই চাকার গাড়ির ব্যবহারের সঙ্গে আর্থিক এবং সামাজিক ক্ষমতার বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। বিহার, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি দরিদ্র রাজ্য বলে পরিচিত। এখানে মানুষের ক্রয় ক্ষমতা কম, ফলে সেখানে এই ধরনের গাড়ির ব্যবহার কম। তার পাশাপাশি এই রাজ্যগুলির গণপরিবহণ ব্যবস্থাও অন্যান্য রাজ্যগুলির তুলনায় কিছুটা উন্নত। সেক্ষেত্রে এটিও একটি ফ্যাক্টর নিঃসন্দেহে।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications