‘দেশ কি গদ্দারো কো গোলি মারো’! বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্যে নোটিশ ইসির
নীতীশ কুমারকে জবাব দিলেন প্রশান্ত কিশোর। দিল্লি নির্বাচনের আগে বিজেপির মিত্র শিবিরে দ্বন্দ্ব চরমে উঠেছে। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহসভাপতি প্রশান্ত কিশোরকে দল ত্যাগের বার্ত
নির্বাচন কমিশন নোটিশ পাঠাল বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে। নয়াদিল্লিতে বিজেপির একটি সমাবেশে তিনি 'দেশ কি গদ্দারো কো গোলি মারো' মন্তব্য করে বিতর্কে জড়ান। তাঁর ওই বিতর্কিত মন্তব্যের জন্যই তিনি শো-কজ নোটিশ পেলেন। ইসি পুলিশকেও ব্যবস্থা নিতে বলেছিলেন বিজেপি সাংসদের বিরুদ্ধে।

আর এক বিজেপি সাংসদ পরবেশ ভার্মাও ইসির নোটিশ পেতে পারেন। তিনি মঙ্গলবার বিত্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, শাহিনবাগের বিক্ষোভকারীরা ঘরে ঘরে প্রবেশ করতে পারে এবং আমাদের বোন ও কন্যাকে ধর্ষণ করতে পারে। তাই বুধবার ইসির কাছ থেকে তাঁরও নোটিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লির কমিশন অফ চিফ ইলেক্টোরাল অফিস থেকে একটি চিঠি দিয়ে অনুরাগ ঠাকুরকে জানানো হয়েছে, আপনি 'দেশ কি গদ্দারো কো' উচ্চারণ করার পরে বলেছে 'গোলি মারো সালো কো'। ২০২০ সালের ২৭ জানুয়ারি দিল্লিতে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় অনেকবার আপনি এমন ধরনের আপত্তিজনক বক্তব্যও দিয়েছিলেন। সেই কারণেই ইসির এই নোটিশ।
ইসি আরও বলেছে, অনুরাগ ঠাকুরের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান পার্থক্যকে আরও বাড়িয়ে তোলার সম্ভাবনা রয়েছে। তা আদর্শ আচরণবিধির বিধি লঙ্ঘন করে। তাই এই বক্তব্যের কারণ জানানোর জন্য ঠাকুরকে ৩০ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে।
অনুরাগ ঠাকুর এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, যে তিনি কেবল মানুষকে জিজ্ঞাসা করেছিলেন যে দেশের বিশ্বাসঘাতকদের নিয়ে কী করা উচিত। আমি শুধু চেয়েছিলাম লোকেরা দেশের দেশদ্রোহীদের সাথে কী করা উচিত তা বলুক। তাঁরাই এমন প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
-
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ?












Click it and Unblock the Notifications