Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Board Exam: এবার থেকে বছরে দুইবার বোর্ড পরীক্ষা! ঘোষণা শিক্ষামন্ত্রকের

Board Exam: পরপর তৃতীয়বাবের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্ষমতা. আসার পরে ইউজিসি জানিয়েছিল কলেজগুলিতে এবার থেকে বছরে দুইবার ভর্তি হওয়া যাবে। এবার শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বছরে দুইবার নেওয়া হবে। বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি ও এপ্রিলে নেওয়া হবে। উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের সেরা পারফরমেন্স স্কোর বিবেচনা করা হবে।

২০২৫-২৬ সেশন থেকে দশম ও দ্বাদশ শ্রেণি বোর্ড পরীক্ষা বছরে দুইবার নেওয়া হবে। ছাত্রছাত্রীদের উভয় পরীক্ষায় উপস্থিত হওয়ার বিকল্প প্রস্তাব দেওয়া হবে। সেখান থেকে তাদের সেরা পারফরমেন্স স্কোর বিবেচনা করা হবে।

board exam

দুইবার বোর্ড পরীক্ষা পরিচালনা করতে দুটি ফর্মুলা তৈরি করা হয়েছে। প্রথম ফর্মুলা অনুযায়ী, জেইই-র আদলে, ছাত্রছাত্রীরা যাতে দুইবার পরীক্ষায় অংস নিতে পারে। দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রতি ছয় মাস পর সেমিস্টারে পরীক্ষা নেওয়া। এর মধ্যে জেইই- মতো পরীক্ষা পরিচালনার বিষয়ে ঐক্যমত্য হয়েছে।

শিক্ষামন্ত্রক বোর্ড পরীক্ষা নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অধীনে ছাত্রছাত্রীরা বছরে দুইবার বোর্ড পরীক্ষা দিতে পারবে। এই উদ্যোগে ছাত্রছাত্রীদের ওপরে মানসিক চাপ কমবে এবং তারা আরও ভাল ফল করবে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রকের কর্তারা। এছাড়া ও কোনও ছাত্রছাত্রী প্রথমবার কোনও পরীক্ষা দিতে না পারলে দ্বিতীয়বার সেই পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে একটা বছর বাঁচবে।

এর আগে ইউজিসির তরফে জানানো হয়েছিল, ছাত্রছাত্রীরা এখন থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বছরে দুইবার ভর্তির সুযোগ পাবে। আসন্ন শিক্ষা বর্ষে জানুয়ারি-ফেব্রুয়ারি কিংবা জুলাই-অগাস্টে ভর্তি হওয়া যাবে। ইউজিসির ওই সিদ্ধান্তের ফলে অনলাইন কিংবা অফলাইন অথবা ফিজিক্যাল মোডে বছরে দুইবার এই ভর্তির সুবিধা পাওয়া যাবে।

এই সিদ্ধান্তে তাদের ছাত্র ভর্তি বাড়বে। এছাড়া নতুন প্রোগ্রামও অফার করা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বছরে দুইবার ভর্তি নিয়ম চালু করতে গেলে তাদের সংবিধানে উপযুক্ত সংশোধন করতে হবে। বর্তমানে ইউজিসির সংবিধান অনুযায়ী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি জুলাই-অগাস্ট অর্থাৎ বছরে একটি শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির অনুমতি দেয়। সেক্ষেত্রে একটি অ্যাকাডেমিক সেশন বারো মাসের। জুলাই-অগাস্ট থেকে শুরু হয়ে মে-জুন মাসে তা শেষ হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+