Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনলাইন সংবাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি, এডিটরস গিল্ড জানাল এ তো সেন্সরশিপেরই নামান্তর

অনলাইন সংবাদে বিজ্ঞপ্তি জারি নিয়ে এডিটরস গিল্ড গর্জে উঠল। এডিটরস গিল্ড এই বিজ্ঞপ্তি জারিকে সেন্সরশিপেরই নামান্তর বলে অভিহিত করেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক ২০২১-এ আইটি নিয়মের সংশোধনীগুলির বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যা ইউনিট গঠনের ক্ষমতা দেবে যেকোনো বিষয়ে।

একইসঙ্গে কোনটি জাল বা মিথ্যা বা বিভ্রান্তিকর- তা নির্ধারণ করার সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় সরকার। আইটি নিয়মের সংশোধনীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সরকার সম্পর্কে জাল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, শেয়ার না করা বাধ্যতামূলক হবে।

অনলাইন সংবাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি

অনলাইন মিডিয়া সংস্থাগুলি দ্বারা প্রকাশিত সংবাদ নিবন্ধ বা ভিডিওগুলিও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকতে পারে। দেশের সংবাদ সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড সরকারের এই পদক্ষেপকে সেন্সরশিপের নামান্তর বলে উল্লেখ করেছে। তাঁরা বলেছেন, এই রায় দেশের সংবাদপত্রের স্বাধীনতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

আইটি বিধিতে এই সংশোধনী দেশে সংবাদপত্রের স্বাধীনতার জন্য গভীরভাবে উদ্বেগজনক। এবং তা বিরূপ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রণালয় তাদের স্বপক্ষে একটি 'তথ্য-পরীক্ষা ইউনিট' গঠন করার ক্ষমতা দিয়েছে। আসলে সরকার মনে করেছে জাল বা মিথ্যা নির্ধারণ করার নিরঙ্কুশ ক্ষমতা তাদেরই।

এডিটরস গিল্ড শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তথাকথিত 'ফ্যাক্ট-চেকিং ইউনিট' একটি সাধারণ সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে গঠন করতে পারে মন্ত্রণালয়। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এ সবই প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির বিরোধী এবং সেন্সরশিপের অনুরূপ।

এডিটরস গিল্ডের পক্ষ থেকে জানানো হয়ছে, "এই ধরনের কঠোর নিয়ম লাগু করে মন্ত্রকের বিজ্ঞপ্তি দুঃখজনক। গিল্ড আবারও মন্ত্রণালয়কে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার এবং মিডিয়া সংস্থা এবং প্রেস সংস্থার সাথে পরামর্শ করার আহ্বান জানিয়েছে।" বৃহস্পতিবার জারি করা তার বিবৃতিতে জানানে হয়েছে ব্যাপক আলোচনার পরে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

অনলাইন সংবাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বৃহস্পতিবার জানান, সত্য খবর পরীক্ষা করার জন্য এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি উদ্যোগ। কিন্তু এই যুক্তিগুলি প্রত্যাখ্যান করে জানানো হয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর এই সংশোধনী বিরূপ প্রভাব ফেলবে।

এর পরিপ্রক্ষিতে বলা হয়েছে, "আপনি যদি ফ্যাক্ট পরীক্ষকের সঙ্গে একমত না হন, তাহলেও আপনি আপনার প্ল্যাটফর্মে এটি চালিয়ে যেতে পারেন। কিন্তু তারপরে যে ব্যক্তি অভিযোগ করবেন ভুল তথ্যের দ্বারা প্রতিবেদনটি লেখা হয়েছে, তার সঙ্গে আদালতে আইনি লড়াই লড়তে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+