Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Earthquake in Rajasthan: ঘন ঘন ভূমিকম্পে কাঁপল রাজস্থান! বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

Earthquake in Rajasthan: শুক্রবার ভোররাতে রাজস্থানের জয়পুরে পরপর তিনটি ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ৩০ মিনিটের মধ্যে তিনটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৩.৪ মাত্রার সর্বশেষ ভূমিকম্পটি হয় ভোররাত ৪.২৫-এ, ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে।

এর আগে ভোর ৪.২২-এ ৩.১ মাত্রার ভূমিকম্পটি (Earthquake in Rajasthan) হয় ৫ কিমি গভীরে। ভোর রাত ৪.০৯-এ প্রথম ভূমিকম্পটি হয় ১০ কিমি গভীরে। ভোররাতে শহরের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন। ভূমিকম্পে এখনও পর্যন্ত কারও প্রাণহানি কিবা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প

সোশ্যাল মিডিয়ায় কম্পন অনুভূত হওয়ার পরে বাড়ির বাইরে বেরিয়ে আসা মানুষজনের ছবি শেয়ার করা বয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট করে জানিয়েছেন, জয়পুরে (Earthquake in Rajasthan) শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, সবাই নিরাপদে রয়েছেন।

এদিন ভোরে ভূমিকম্প হয়েছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের উখরুলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+