Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের ড্রোন অনুপ্রবেশ, পুঞ্চে সেনার গুলিতে পালাল পাক সীমান্তের দিকে

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ফের আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা। রবিবার ভোরে জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাকিস্তানের দিক থেকে উড়ে আসা একটি সন্দেহজনক ড্রোন ঘিরে চাঞ্চল্য ছড়াল। সতর্ক নজরদারিতে থাকা নিরাপত্তাবাহিনীর চোখ এড়াতে পারেনি সেটি। সেনার পাল্টা তৎপরতায় শেষ পর্যন্ত সীমান্ত পেরিয়েই ফিরে যেতে বাধ্য হয় ড্রোনটি।

সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় ৬টা ১০ মিনিট নাগাদ পুঞ্চের ডিগওয়ার এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে একটি অচেনা ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। কয়েক মিনিট ধরে আকাশে ভাসতে থাকে সেটি। সন্দেহ ঘনীভূত হতেই দ্রুত ব্যবস্থা নেয় সেনা। লক্ষ্য করে গুলি চালানো শুরু হতেই ড্রোনটি পাক অধিকৃত কাশ্মীরের দিকে সরে যায়।

তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা বলে জানা গিয়েছে। এর আগে ২৭ ফেব্রুয়ারি একইভাবে পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সেই সময় দ্রুত পদক্ষেপে সেটিকে গুলি করে নামাতে সক্ষম হয় সেনা।

সীমান্ত এলাকায় ড্রোনের আনাগোনা নতুন নয়। সেনা সূত্রের দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই এই ড্রোন ব্যবহার করা হয় মাদক কিংবা অস্ত্র পাচারের কাজে। কখনও কখনও নজরদারির উদ্দেশ্যেও এগুলি পাঠানো হয়। সাম্প্রতিক ঘটনার পর পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। গোটা এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে এমন অনুপ্রবেশের চেষ্টা দ্রুত প্রতিহত করা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+