লিফটের মধ্যে কুকুরের কামড় শিশুকে, মালকিনের বিরুদ্ধে জরিমানা
গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এক মহিলাকে ৫০০০ টাকা জরিমানা করেছে, কারণ তাঁর পোষা কুকুরটি হাউজিং সোসাইটির লিফটের ভিতরে একটি ছোট্ট বাচ্চাকে কামড়ে দেয়। এর বিরুদ্ধে সিসিটিভি ভিজ্যুয়াল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে কুকুরটি ছেলেটিকে আক্রমণ করছে যখন সে তার মালিকের দিকে তাকিয়েই সেই কাজ করছিল অথচ মালিক কোনও বলেনি।

কোথায় ঘতে এই ঘটনা ?
ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশন চার্মস কাউন্টি সোসাইটিতে ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। ভিডিওতে দেখা যায়, একজন মহিলার সঙ্গে থাকা একটি পোষা কুকুরকে লিফটে ঢুকতে দেখা গেছে। কয়েক সেকেন্ড পরে, কুকুরটি লাফিয়ে ছেলেটিকে কামড় দেয়। ছেলেটির বাবা-মা নন্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। আশ্চর্যজনকভাবে, মহিলাটি ওই আক্রমণের পরেও কুকুরটিকে সরিয়ে নেওয়ার কোনও চেষ্টা করেননি।

কী বলছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা?
ঘটনার পর গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা ওই মহিলার বাড়িতে পৌঁছে জানতে পারেন পোষা কুকুরটির রেজিস্ট্রেশন নেই।

ভাইরাল ভিডিও
সার্কেল অফিসার অলোক দুবে বলেন, "রাজনগর এক্সটেনশনের চার্মস ক্যাসেল থেকে ভাইরাল ভিডিওতে, একটি ছেলের উপর একটি কুকুর হামলা করেছিল এবং মহিলাটি তার জায়গায় দাঁড়িয়েছিলেন কিন্তু তাঁর কুকুরকে আটকাননি। ছেলেটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত এখনও চলছে, "

দিল্লির ঘটনা
দিল্লিতে এমন এক ঘটনায় কুকুর তেড়ে এসেছিল এক ব্যক্তির দিকে। রাগ না ভয় তা বোঝা যায়নি, তবে এই ঘটনার জন্য কুকুরের মালিক সহ কুকুরকে বেধড়ক মারধোর করলেন এক ব্যক্তি। এমন ঘটনাই ঘটেছে দিল্লিতেজানা গিয়েছে, ঘটনা রাজধানী দিল্লির পশ্চিম বিহার এলাকার। সেখানে একটি পরিবারের পোষা কুকুর চিৎকার করতে করতে তাঁর দিকে তেড়ে এলে, তিনি তাঁর পাড়ায় বসবাসকারী কুকুরের মালিকের পরিবারের তিন সদস্যের উপর লোহার রড দিয়ে হামলা করেন। স্বাভাবিক ভাবেই আহত হয়েছেন ওই পরিবারের সদস্যরা।জানা গিয়েছে , পশ্চিম বিহার এলাকায় রক্ষিত নামের এক যুবক তার পরিবারের সঙ্গে থাকেন। রবিবার সকালে তাঁর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ধর্মবীর দাহিয়া নামে তাঁর পাড়ার গলিতে বসবাসকারী এক ব্যক্তি। এ সময় তার পোষা কুকুরটি বাড়ির গেটে বসে ছিল। কুকুরটি ধর্মবীরের দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে এবং কিছু রাস্তার কুকুরও তার পিছু নেয়, যা ধর্মবীরে খুব রেগে যাযন। তিনি রক্ষিতের পোষা কুকুরটিকে লেজ ধরে ছুঁড়ে মারতে শুরু করেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications