আনন্দ অনুষ্ঠানে করোনার করাল থাবা! কেরলের বিয়েবাড়িতে আক্রান্ত ৪৩
আনন্দ অনুষ্ঠানে করোনার করাল থাবা! কেরলের বিয়েবাড়িতে আক্রান্ত ৪৩
দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভ্যাকসিনের আশায় কার্যত চাতকের মত অপেক্ষা করে রয়েছে বিশ্ববাসী। আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ানোয় বেশ কিছু রাজ্যে ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবুও যেন কিছু মানুষের টনক নড়ছেনা। বিধিনিষেধের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে সমস্ত আচার অনুষ্ঠান জনসমাগম।

১৭ই জুলাই কেরলের কাসরগোদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের পরেই, বর কণে সহ মোট ৪৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। ঘটনার পরেই স্থানীয় পুলিশ মহামারী আইনের অধীনে কণের বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২৭ জন। মৃত ২। তীব্র বিধিনিষেধে থেকেও ইতিমধ্যেই কেরলে মোট আক্রান্তের সংখ্যা ১৯,০২৫ জন। মৃত ৬২ জন। এবং করোনার প্রকোপ কাটিয়ে এই রাজ্যে সেরে উঠেছেন মোট ৯,৩০২ জন। এই কঠিন পরিস্থিতিতে তাই সতর্কতা এবং সচেতনতাই একমাত্র পাথেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications