#Demonetisation এর পরে ডিজিটাল লেনদেন বেড়েছে ৩০০ শতাংশ : কেন্দ্র
নোট বাতিল ও সারা দেশে নোটের আকালের মাঝে ডিজিটাল লেনদেন সারা দেশে হুহু করে বাড়ছে। সরকারি তথ্য বলছে, ডিজিটাল লেনদেন নোট বাতিলের পরে একধাক্কায় ৩০০ শতাংশের বেশি বেড়ে গিয়েছে।
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : নোট বাতিল ও সারা দেশে নোটের আকালের মাঝে ডিজিটাল লেনদেন সারা দেশে হুহু করে বাড়ছে। সরকারি তথ্য বলছে, ডিজিটাল লেনদেন নোট বাতিলের পরে একধাক্কায় ৩০০ শতাংশের বেশি বেড়ে গিয়েছে।
অক্সিজেন, পেটিএম, মোবিকুইকের মতো ই-ওয়ালেটের মাধ্যমে যেখানে ৮ নভেম্বর তারিখেও ১৭ লক্ষ লেনদেন হয়েছে, মাত্র একমাসেই তা দৈনিক ৩০০ শতাংশের বেশি বেড়েছে। ৭ ডিসেম্বরের হিসাব বলছে তা বেড়ে ৬৩ লক্ষে পৌঁছেছে। এছাড়া সবমিলিয়ে লেনদেন ৫২ কোটি থেকে বেড়ে ১৯১ কোটিতে পৌঁছেছে।

রুপে কার্ডে লেনদেন ৮ নভেম্বর দৈনিক হিসাবে ছিল ৩.৮৫ লক্ষ। তা একমাস পরে বেড়ে হয়েছে দৈনিক ১৬ লক্ষ টাকা। অর্থাৎ বৃদ্ধি ৩১৬ শতাংশ। আর সবমিলিয়ে ৩৯ কোটি টাকা থেকে তা বেড়ে হয়েছে ২৩৭ কোটি টাকা। অর্থাৎ মূল্যের দিক থেকে বৃদ্ধি হয়েছে ৫০৩ শতাংশ।
তবে গ্রামীণ এলাকায় কত লেনদেন ও শহুরে এলাকায় কত লেনদেন তার আলাদা করে কোনও হিসাব দেয়নি সরকার। কেন্দ্র ও ডিজিটাল লেনদেন কোম্পানিগুলি আশা করছে, আগামিদিনে এই ট্রেন্ড আরও বাড়বে। অন্তত যতদিন বাজারে নগদের পরিমাণ পর্যাপ্ত না হচ্ছে ততদিন অন্তত।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডিজিটাল লেনদেন নিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছেন। যারা ডিজিটাল লেনদেন করবেন তাদের জন্য নানা ক্ষেত্রে ছাড় দেওয়ারও ঘোষণা করা হয়েছে। তারপর থেকেও ডিজিটাল পেমেন্টে বৃদ্ধি হয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ডিজিটাল লেনদেন হলে পুরো হিসাবই সরকারের কাছে থাকবে। এর ফলে করব্যবস্থার উন্নতি হবে। সরকার জনগণের কল্যাণে নতুন নতুন প্রকল্প বাস্তবায়িত করতে পারবে। যা আদতে দেশের অর্থনীতিকে মজবুত করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications