ডিজিসিএর নতুন নির্দেশিকা, বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বদল বা বাতিলে নেই অতিরিক্ত চার্জ
ভারতে বিমানযাত্রীদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যভিয়েশন (ডিজিসিএ)। টিকিট বাতিল ও ফেরত সংক্রান্ত নিয়মে সংশোধন এনে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে পরিবর্তন বা বাতিল করলে আর অতিরিক্ত চার্জ দিতে হবে না। যাত্রীবান্ধব এই সংশোধিত নীতিমালা ২৪ ফেব্রুয়ারি জারি হয়েছে।
৪৮ ঘণ্টার 'লুক ইন' সুবিধা
নতুন নিয়ম অনুযায়ী, টিকিট বুকিংয়ের পর ৪৮ ঘণ্টা পর্যন্ত যাত্রীরা 'লুক ইন অপশন' পাবেন। এই সময়ের মধ্যে টিকিট বাতিল বা তারিখ অথবা ফ্লাইট পরিবর্তন করা যাবে অতিরিক্ত জরিমানা ছাড়াই। তবে পরিবর্তিত ফ্লাইটের ভাড়ায় যদি স্বাভাবিকভাবে বেশি দাম প্রযোজ্য হয়, সেই পার্থক্য ভাড়া দিতে হবে।

তবে একটি শর্ত রয়েছে বুকিংয়ের তারিখ থেকে যদি দেশীয় উড়ানের ক্ষেত্রে ৭ দিনের কম ও আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে ১৫ দিনের কম সময় বাকি থাকে, তাহলে এই সুবিধা প্রযোজ্য হবে না। বিশেষ করে এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে সরাসরি বুকিংয়ের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।
টিকিটে একই ব্যক্তির নামের বানান বা সামান্য ভুল থাকলে, বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে যাত্রী তা জানালে অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না এমন নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এতদিন এই ধরনের সংশোধনে যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হত।
যদি টিকিট ট্রাভেল এজেন্ট বা অনলাইন পোর্টালের মাধ্যমে কাটা হয়, তাহলে ফেরতের দায়ভার এয়ারলাইন্সের উপরই বর্তাবে। কারণ এজেন্টরা এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করে। ডিজিসিএ স্পষ্ট করেছে, ১৪ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মেডিক্যাল জরুরিতে বিশেষ ছাড়
ভ্রমণকালে যাত্রী বা একই পিএনআরএ থাকা পরিবারের কোনও সদস্য হাসপাতালে ভর্তি হলে, এয়ারলাইন্স রিফান্ড অথবা 'ক্রেডিট শেল' দেওয়ার বিকল্প রাখতে পারবে। অন্য ক্ষেত্রে, যাত্রীর 'ফিট টু ট্রাভেল' সার্টিফিকেট এয়ারলাইন্সের অ্যারোস্পেস মেডিসিন বিশেষজ্ঞ বা ডিজিসিএ অনুমোদিত বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে ফেরতের সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগের প্রেক্ষিতে কড়া বার্তা
২০২৫ সালের ডিসেম্বর মাসে নির্ধারিত বিমান সংস্থাগুলির বিরুদ্ধে মোট ২৯,২১২টি যাত্রী অভিযোগ জমা পড়ে, যার মধ্যে প্রায় ৭.৫ শতাংশ ছিল রিফান্ড সংক্রান্ত। ওই সময় ঘরোয়া উড়ানে যাত্রীসংখ্যা ছিল ১.৪৩ কোটিরও বেশি। একই বছরে দেশের অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি মোট ১৬.৬৯ কোটি যাত্রী পরিবহণ করেছে যা ভারতের দ্রুত বর্ধনশীল অসামরিক বিমান বাজারের ইঙ্গিত বহন করে।
ডিসেম্বর ২০২৫.এ ইন্ডিগোর একাধিক ফ্লাইট বিপর্যয়ের সময় রিফান্ড নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। তখন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থ ফেরতের নির্দেশ দেয়। সেই প্রেক্ষাপটেই এই সংশোধিত সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্ট (সিএআর) জারি করা হল বলে মনে করা হচ্ছে।
নতুন নির্দেশিকায় স্পষ্ট যাত্রী স্বার্থই এখন অগ্রাধিকার। বুকিংয়ের পর হঠাৎ পরিকল্পনা বদলালেও আর অতিরিক্ত অর্থের বোঝা বইতে হবে না সাধারণ যাত্রীকে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications