Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Vote 2025: মুখ্যমন্ত্রীর দিল্লির বাড়িতে পুলিশের তল্লাশি, বিস্ফোরক অভিযোগ! রাজধানী জুড়ে হুলস্থূল

Delhi Vote 2025: সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ। যমুনা নদীর জল সহ একাধিক ইস্যুতে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি শাসকদল আপের। নেতৃত্বের দাবি, দিল্লিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Punjab Chief Minister Bhagwant Mann) বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ।

সঙ্গে নির্বাচনী আধিকারিকরাও ছিলেন বলেও দাবি। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।যদিও আপের এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে দিল্লি পুলিশ। এমনকি কোনও তল্লাশি করা হয়নি বলেও অভিযোগ (Delhi Vote 2025)।

Delhi Vote 2025

আগামী পাঁচ ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন (Delhi Vote 2025\) । দিল্লি দখলে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে মোদী এন্ড শাহ কোম্পানি। লাগাতার প্রচার চলছে। পাল্টা জমি আকাড়ে লড়াই চালাচ্ছে আম আদমি পার্টিও। এই অবস্থায় এদিন বিস্ফোরক দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রার্থী অতিশি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, দিল্লিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের যে বাড়ি আছে সেখানে তল্লাশি চালাতে পুলিশ পৌঁছেছে।

এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি আপ নেত্রী। এই প্রসঙ্গে তিনি আরও লেখেন, বিজেপি যেখানে টাকা, জুতো চাদর বিলি করছে তা নির্বাচন কমিশনের নজরে পড়ছে না। উলটে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করা কেন? তা নিয়ে তীব্র তোপ দাগেন। একই সঙ্গে আগামী পাঁচ তারিখ যে দিল্লির মানুষ এজন্য জবাব দেবে তাও হুঁশিয়ারি দেন অতিশি।

এই সংক্রান্ত বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে দিল্লি পুলিশ মানের দিল্লির বাড়ির সামনে দাঁড়িয়েছে। যদিও দিল্লি পুলিশের দাবি, কোনও তল্লাশি অভিযান চালানো হয়নি। নির্বাচন কমিশনের বেশ কয়েকজন আধিকারিক দল গিয়েছিলেন। দিল্লি পুলিশ সাহায্য করেছে শুধু।

অন্যদিকে আধিকারিকরা জানিয়েছেন, সি-ভিজিল অ্যাপের মাধ্যমে বেশ কিছু অভিযোগ এসেছিল। যদি কোনও অভিযোগ আসে তা খতিয়ে দেখাই কাজ। আর তা করতেই সেখানে যাওয়া। তবে বাড়িতে কেউ ঢোকেনি বলে দাবি।

ফলে দিল্লির নির্বাচনের আগে তল্লাশি ইস্যুতে নতুন করে বিজেপি এবং আপের মধ্যে নতুন করে চড়ছে সংঘাত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+