Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কড়া নিরাপত্তায় শপথ কাউন্সিলরদের, অবশেষে মেয়র পেতে চলেছে দিল্লি পুরসভা

মেয়র পদের দৌড়ে শেলি ওবেরয় এবং রেখা গুপ্তা

অবশেষে আজ মেয়র পেতে চলেছে দিল্লি পুরসভা। নজিরবিহীন নিরাপত্তায় চলছে কাউন্সলরদের শপথ গ্রহন অনুষ্ঠান। তারপরেই মেয়র পদের জন্য নির্বাচন শুরু হবে। দিল্লি পুরসভার মেয়র পদের দৌড়ে এগিয়ে রয়েছে শেলি ওবেরয় এবং রেখা গুপ্তা। ভোটাভুটিতে এবার কার পাল্লা ভারী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কয়েকদিন আগেই দিল্লিতে মেয়র পদের নির্বাচন গিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষে মেয়র পদের নির্বাচন স্থগিত করে দিতে হয়।

দিল্লিতে কাউন্সিলরদের শপথ

দিল্লিতে কাউন্সিলরদের শপথ

নজিরবিহীন নিরাপত্তায় দিল্লি পুরসভায় শপথ নিচ্ছেন কাউন্সিলররা। পুরসভায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। যাকে বলে নজির বিহীন পুলিশি নিরাপত্তায় শপথ গ্রহন চলছে দিল্লি পুরসভায়। এর আগে কখনও দেখা যায়নি এমন ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য এবারে বিজেপিকে হারিয়ে পুরসভা ভোট জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারপরেই আরও অশান্তি শুরু হয়। আগে মেয়র নির্বাচনের সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লি পুরসভায়। শেষে স্থগিত করে দিতে হয় নির্বাচন। আজ ফের নির্বাচন হবে মেয়র পদে।

আপ কাউন্সিলরদের স্লোগান

আপ কাউন্সিলরদের স্লোগান

কড়া নিরাপত্তার মধ্যে দিল্লিতে কাউন্সিলরদের শপথগ্রহন অনুষ্ঠান চলছে। প্রথমে মনোনিত সদস্যরা শপথ নেনে। তাঁদের শপথ গ্রহনের সময় স্লোগান দিতে দেখা গিয়েছে আপ কাউন্সিলরদের। শেম শেম স্লোগান দিতে থাকেন তাঁরা। তারপরে নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয়েছে। পুলিশি ঘেরাটপে রয়েছে দিল্লি পুরসভা। এই নিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছে আম আদমি পার্টি। তাঁরা অভিযোগ করেছে লাঠি চার্জ করার পরিকল্পনা নিয়ে এত পুলিশ মোতায়েন করা হয়েছে দিল্লি পুরসভায়।

মেয়র পদের নির্বাচন

মেয়র পদের নির্বাচন

আজই মেয়র পদের নির্বাচন হওয়ার কথা দিল্লি পুরসভায়। মেয়র পদের দৌড়ে রয়েছেন রেখা গুপ্তা এবং শেলি ওবেরয়। এর আগে গতবার মেয়র পদের জন্য নির্বাচনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লি পুরসভায় বিজেপি কাউন্সিলরদের সঙ্গে আম আদমি পার্টির কাউন্সিলরদের তুমুল বিরোধ তৈরি হয়েছিল। হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল পরিস্থিতি। শেষে মেয়র পদের নির্বাচন স্থগিত রাখতে বাধ্য হন লেফটেন্যান্ট গভর্নর। এবার যাতে আর কোনও অশান্তি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বিবাদ

লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বিবাদ

অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিবাদ নতুন নয়। তার জেরে পুরসভা ভোটের পর কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তুমুল অশান্তি ছড়িয়ে পড়েছিল। তার জেরে দফায় দফায় ব্যহত হয় দিল্লির কাউন্সিলরদের শপথ গ্রহন আর মেয়র পদের নির্বাচন। কিন্তু আজ সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে মেয়র পেতে চলেছে দিল্লি পুরসভা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+