সুপ্রিম ধাক্কার পরেই মন্ত্রিসভা থেকে ইস্তফা মণীশ সিসোদিয়ার, পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রীও
ইস্তফা দিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। একই সঙ্গে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁদের ইস্তফা গ্রহণ করে নিয়েছে বলে জানা যাচ্ছে।
Manish Sisodia And Satyendar Jain Resign: ইস্তফা দিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। একই সঙ্গে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁদের ইস্তফা গ্রহণ করে নিয়েছে বলে জানা যাচ্ছে।
আর এরপরেই এই বিষয়ে দিল্লির আপ সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। কেন গ্রেফতারের এতদিন পর স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে সতেন্দ্র জৈনের ইস্তফা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
We have learnt that Delhi ministers Manish Sisodia & Satyendra Jain have resigned. Delhi CM Kejriwal accepted Satyendar Jain's resignation after 9 months, Manish Sisodia should have resigned the moment such scandalous allegations came to light: BJP MP RS Prasad pic.twitter.com/sQkSoVbWWo
— ANI (@ANI) February 28, 2023

একাধিক বড় দফতরের দায়িত্বে ছিলেন ডেপুটি
মণীশ সিসোদিয়া অরবিন্দ কেজরিওয়ালের খুবই ভরসার জায়গা ছিল। উপ মুখ্যমন্ত্রীর পদ ছাড়াও কেজরি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন মণীশ সিসোদিয়া। এমনকি সতেন্দ্র জৈন জেলে যাওয়ার পর থেকে স্বাস্থ্য দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। মণীশ সিসোদিয়া দিল্লি সরকারের ৩৩টি বিভাগের মধ্যে ১৮টির দায়িত্বে ছিলেন। ফলে সরকারের উপর বড় একটা ভূমিকা ছিল তাঁর। তবে একই সঙ্গে কেজরি সরকারের দুই মন্ত্রীর পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, এর ফলে কোনও কাজ বন্ধ হবে না। মানুষ উন্নয়নের কাজ আরও গতিতে চলবে বলেও জানিয়েছেন তিনি। তবে বিজেপি তাদের পরিকল্পনায় কখনও সফল হবে না বলেও হুঁশিয়ারি এই মন্ত্রীর।

কেজরিওয়ালের পদত্যাগ দাবি
একের পর এক মন্ত্রীর ইস্তফার পরেই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তীব্র আক্রমণ শানিয়েছেন সাংসদ মনোজ তিওয়ারি। টুইট করে তিনি বলেন, সুপ্রিম কোর্টে ধাক্কার পরেই ঘুম উড়ে গিয়েছে আম আদমি পার্টির। আর এরপরেই মণীশ সিসোদিয়া এবং সতেন্দ্র জৈনকে ইস্তফা দিতে হয়েছে বলেও টুইটে তোপ বিজেপি নেতার। আর এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার দাবি তুলেছেন তিনি। মনোজ তিওয়ারির টুইট, নীতি এবং নৈতিকতার দিক থেকে কেজরিওয়ালের পদত্যাগ করা উচিৎ। একই সঙ্গে এই বিষয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।

তিন মন্ত্রি দিয়েছেন ইস্তফা
কার্যত ঝড় তুলেছে আপ আদমি পার্টিতে। প্রথমেই রাজেন্দ্র পাল গৌতম তিনি ইস্তফা দিয়েছিলেন। এবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন মনীশ সিসোদিয়া এবং সতেন্দ্র জৈন। অর্থাৎ তিন মন্ত্রীর ইওস্তফা। গত বছর, রাজেন্দ্র পাল গৌতম একটি বিতর্কিত বক্তব্যের পরে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications