Delhi Election Result: নির্মলার বাজেটে 'লক্ষ্মীলাভ' বিজেপিরও! দিল্লির ভোটবাক্সে দু-হাত উজাড় মধ্যবিত্তের
Delhi Assembly Election Result: দিল্লির ভোটে আপকে পর্যুদস্ত করে সরকার গড়তে চলেছে বিজেপি (BJP)। ২৭ বছরের খরা কাটিয়ে দিল্লিতে ফের ফুটল পদ্মফুল। মধ্যবিত্ত থেকে দলিত, মুসলিমদের ভোটও গিয়েছে বিজেপির ঝুলিতে। গত শনিবারের কেন্দ্রীয় বাজেটে আয়করে বিপুল ছাড়ের ঘোষণাই কি ঘুরিয়ে দিল দিল্লির খেলা? রাজনৈতিক মহলের মত অন্তত তাইই বলছে।
বাজেটে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা বার্ষিক আয় পর্যন্ত কর (Income Tax cut) দিতে হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মধ্যবিত্তের মুখে হাসি সেদিনই ফুটেছিল।

আর একইসঙ্গে দিল্লির ফলাফলও সেদিনই আঁচ করা গিয়েছিল। ২০২০-তে ৩৯ শতাংশ থেকে একলাফে ৪৭ শতাংশে পৌঁছেছে বিজেপির ভোট শেয়ার। ৪৩ শতাংশ ভোট গিয়েছে আপের ঝুলিতে। ২০২০ তে যা ছিল ৫৪ শতাংশ।
দিল্লিতে নির্বাচনের পাঁচদিন আগেই বাজেট পেশ হয়েছিল। আর তাতে মধ্যবিত্তদের স্বস্তি দিতে ঢালাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মধ্যবিত্তদের নজরে রেখেই এবারের বাজেট তৈরি হয়েছে বলে মন্তব্যও করতে শোনা গিয়েছিল নির্মলা সীতারামন থেকে শুরু শাসকদলের নেতামন্ত্রীদের।
বাজেট অধিবেশনের শুরুতে এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন, যাতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। বাজেট অধিবেশনের আগে সংসদে বক্তৃতায় অন্ততপক্ষে ৮ বার মধ্যবিত্তের কথা নিজ ভাষণে বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাজেট পেশের পরের দিন দিল্লি নির্বাচন সংক্রান্ত বিজেপির বিজ্ঞাপনেও দেখা যায় মধ্যবিত্তের বাজেটের প্রশংসা।
পিছিয়ে ছিল না দিল্লির দু'বারের শাসকদল আম আদমি পার্টিও। ভোটের ইস্তেহার প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, মধ্যবিত্তের ইস্তেহার। মধ্যবিত্তের সুরাহায় মোদী সরকারের কাছে কর ছাড়ের দাবিও ছিল ইস্তেহারে। ২০১৫ থেকে ২০২০ সালের মাঝের সময়ে দিল্লির নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে বিজেপিরও জনপ্রিয়তা ক্রমশই বাড়ছিল। আর তাতেই আরও গতি এনে দিল করছাড়ের মাস্টারস্ট্রোক।
রাজনৈতিক বিশেষজ্ঞ তথা প্রাক্তন ব্যাঙ্ক কর্তা অমিতাভ তিওয়ারির মতে, নিঃসন্দেহেই আয়কর ছাড়ের সিদ্ধান্তের প্রভাব দেখা গিয়েছে দিল্লির ভোটের ফলাফলে। মধ্যবিত্তরা তাদের মত বদলেছেন। গতবারের নির্বাচনে তারা আপের পক্ষেই ভোট দিয়েছিলেন। যদিও ৬ শতাংশের ব্যবধান কমিয়ে এবারে সেই ভোট চলে গিয়েছে বিজেপির ঝুলিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications