PM Modi on Delhi Election Result: 'আপদ-মুক্ত' দিল্লিতে উন্নয়নই লক্ষ্য, সুশাসনে 'শান' দিয়ে খোঁচা নরেন্দ্র মোদীর
PM Modi on Delhi Election Result: ২৭ বছর পর ফের দিল্লির রং গেরুয়া। আপের ঝাড়ুকে সাফ করে দিল্লিতে ফুটল পদ্মফুল। বিজেপি জয়ী হতেই সন্ধেয় দিল্লিতে দলের সদর দফতরে হাজির হয়ে বিজয় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসেন মোদী। কেন্দ্রে তাঁর জমানার প্রায় এক দশক পর অবশেষে দিল্লি বাগে এল বিজেপির (BJP)। দিল্লিতে বিকাশের জয় হয়েছে বলে উল্লেখ করেন মোদী। ঐতিহাসিক জয়ের জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদী।

মোদী বলেন, বিজেপির ডবল ইঞ্জিনেই দেশের আস্থা রয়েছে, সেই ইতিহাস রচনা করল দিল্লি। তাঁর কথায়, "ডবল ইঞ্জিন সরকার দ্রুত দিল্লির ঋণ শোধ করবে। এক দশকের বিনাশকাল থেকে মুক্তি পেল দিল্লি।" দিল্লিতে অরাজকরতা-অহঙ্কারের পরাজয় ঘটেছে বলে আপকে নিশানা নরেন্দ্র মোদীর।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতা দখলে করে সেই দুর্নীতির দায়েই জনগণের আস্থা হারালেন কেজরিওয়াল। এদিন মোদী বলেন, "রাজনীতিতে দুর্নীতির কোনও জায়গা নেই। এক ভারত শ্রেষ্ঠ ভারতে বিশ্বাসী দিল্লিবাসী। বিজেপির সুশাসন দেখবে যুব সম্প্রদায়। আপদ থেকে মুক্তি পেয়েছে দিল্লি। আর তাই আজকের দিল্লি এত আনন্দিত। দিল্লির জনতাই দিল্লির আসল মালিক।"
দিল্লিতে ব্যাপক উন্নয়নের গ্যারান্টি নরেন্দ্র মোদীর। কোনও খামতি রাখা হবে না দিল্লির উন্নয়নে, দাবি মোদীর। আপকে নিশানা করে মোদীর আরও বক্তব্য, দিল্লির রাজনীতিতে কোনও শর্টকার্ট, প্রতারণা ও মিথ্যের জায়গা নেই।
দিল্লিবাসী যে ভালোবাসা দিয়েছে, তার দ্বিগুণ উপহার দেওয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। লোকসভা নির্বাচনে ৭টি আসনেই বিজেপির জয়ের কথা তুলে ধরে মোদী বলেন, দিল্লিবাসী কখনই আমাদের হতাশ করেননি, উল্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
মহারাষ্ট্র, হরিয়ানা, ওড়িশার পর এবার দিল্লিতেও বিজেপির জয়। এদিন ভাষণে মোদী বলেন, এনডিও মানেই সুশাসন। দেশের যেখানেই এনডিএ ক্ষমতায় রয়েছে, উন্নয়নের নতুন দিশা খুলে গিয়েছে। উত্তরপ্রদেশকে অপরাধ-মুক্ত করা থেকে মহারাষ্ট্রে খরা কাটানো, হরিয়ানাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এনডিএ সরকার। অথচ দিল্লিতে ঝুপড়ির উন্নয়নে, মেট্রোর কাজে বাধা দিয়েছে আপ সরকার। করোনার বিরুদ্ধে লড়াই চলাকালীনই শিসমহল বানিয়েছে আপ। মধ্যবিত্তের উন্নয়নই বিজেপির লক্ষ্য বলে জানান নরেন্দ্র মোদী।
একা আপ নয়, কংগ্রেসকেও তীব্র আক্রমণ মোদীর। দিল্লির ভোটে খাতাই খুলতে পারেনি কংগ্রেস। মোদী বলেন, "কংগ্রেস নিজেও ডোবে, অপরকেও ডোবায়। সহযোগী দলের ভোটব্যাঙ্কে ভাগ বসায় কংগ্রেস। শহুরে নকশালদের ভাষায় কথা বলে কংগ্রেস।"
আপকে 'আপদ' কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার (JP Nadda)। দুর্নীতিগ্রস্ত সরকারকে দিল্লিবাসী মোক্ষম জবাব দিয়েছে বলে নিশানা নাড্ডার। আম আদমি পার্টিকে মিথ্যার কারখানা বলেও আক্রমণ নাড্ডার।
বিজেপি সভাপতি বলেন, "শিক্ষার নামে আপ জনগণকে বিভ্রান্ত করেছে। এবারের ভোটে সুস্পষ্ট হয়ে গিয়েছে আপের মতো সরকারকে মানুষ চায় না। সবসময় দুর্নীতির নতুন পন্থা খোঁজে আপ।" কংগ্রেসের শূন্য পাওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নড্ডা। কংগ্রেস তাদের ফলাফলই বজায় রেখেছে বলে খোঁচা নাড্ডার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications