Delhi Assembly Election 2025: যমুনার জল নিয়ে বিস্ফোরক অভিযোগ, ভোটের আগের দিন কেজরিওয়ালের নামে এফআইআর
দিল্লি ভোটের আগের দিনই চাপ বৃদ্ধি পেল অরবিন্দ কেজরিওয়াল। যমুনার জল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির নির্বাচনী প্রচারে যমুনার জলে হরিয়ানা বিষ মিশিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন আপ সুপ্রিমো।। এই ঘটনার জন্য আদালতের সমন আগেই পেয়েছিলেন এবং তাঁর নামে এফআইআর দায়ের হল।
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের অন্যান্য অজ্ঞাত সদস্যদের বিরুদ্ধে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার একটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরটি আদালতের নির্দেশের পরে নথিভুক্ত করা হয়েছে। যমুনার জলে বিষ মিশিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। তাঁর এই মন্তব্যের পর হরিয়ানা সরকার আদালতের দ্বারস্থ হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে হরিয়ানা সরকার ইচ্ছাকৃতভাবে যমুনার জলে বিষ মিশিয়ে দিল্লির জল সরবরাহ ব্যাহত করছে। কেজরিওয়াল দাবি করেছিলেন দিল্লিকে বদনাম করতে যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা।
কিন্তু এই ইস্যুতে ইন্ডিয়া জোটের সঙ্গী কংগ্রেসও কেজরিওয়ালের পাশে থাকেনি। এরপর থেকেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেজরির এই "অপমানজনক" আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, হরিয়ানার মানুষ দিল্লিরই অংশ, এবং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর।
রাহুল গান্ধী বলেন, পাঁচ বছর আগে কেজরিওয়াল বলেছিলেন তিনি যমুনায় স্নান করে যমুনার জল পান করবেন। সেই সময় কেটে গেল। তিনি এখনও যমুনার জলে স্নান করেননি। অন্যদিকে, সাধারণ মানুষকে দূষিত জল খেতে হচ্ছে। তিনি থাকছে শিশমহলে । কোটি কোটি টাকার বাড়িতে বসবাস করেন। রাহুল গান্ধী আরও বলেনন যমুনার জল পান করুন আপনার সঙ্গে হাসপাতালে দেখা হবে।












Click it and Unblock the Notifications