মোদীর গুজরাতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা, মার খেয়ে আধমরা স্ত্রী, ভাইরাল হল ভিডিও
এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হল গুজরাতের রাজকোটে।
এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হল গুজরাতের রাজকোটে। ঘটনাটি ঘটেছে রাজকোটের শাপর গ্রামের একটি ফ্যাক্টরিতে। নিহত ব্যক্তি কাগজকুড়োনি। ফ্যাক্টরি এলাকায় ঢুকে তিনি ছড়িয়ে থাকা ভাঙা-টুকরো মালপত্র কুড়োচ্ছিলেন। চোর অপবাদে তাকে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক মারধর করা হয়। ফলে তাঁর মৃত্যু হয়েছে। এমনকী নিহতের স্ত্রীকেও মেরে আধমরা করা হয়েছে বলে খবর। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্যোশাল মিডিয়ায় সেই ভিডিও আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। দলিত নেতা তথা বিধায়ক জিগনেশ মেওয়ানিও ভিডিওটি শেয়ার করেছেন। নিহত দলিত সম্প্রদায়ের ব্যক্তির নাম মুকেশ ভানিয়া। সে সুরেন্দ্রনগর জেলার পরনালা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে সকাল ৬টা থেকে সাড়ে ৯টার মধ্যে। নিহত মুকেশ ও তাঁর স্ত্রী জয়া ও সবিতা নামে এক পরিচিত শাপরের রাডাডিয়া ফ্যাক্টরির কাছে ময়লা কুড়োচ্ছিলেন।
সেইসময়ে পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফ্যাক্টরির ভিতর থেকে বেরিয়ে এসে প্রথমে তর্ক জুড়ে দেয়। তারপরে মুকেশ সহ তিনজনকেই মারধর করে। মহিলাদের ফ্যাক্টরি এলাকা থেকে বের করে দিয়ে মুকেশকে ভিতরে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে মারধর করতে করতে মেরে ফেলে।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের নামে মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার অপেক্ষা করছে পুলিশ। ভিডিওতেই দেখা যাচ্ছে, লাঠি দিয়ে মারতে মারতে আধমরা করে দেওয়া হয়েছে মুকেশকে।
'Mr. Mukesh Vaniya belonging to a scheduled caste was miserably thrashed and murdered by factory owners in Rajkot and his wife was brutally beaten up'.#GujaratIsNotSafe4Dalit pic.twitter.com/ffJfn7rNSc
— Jignesh Mevani (@jigneshmevani80) May 20, 2018
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications