Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Dana: 'দানা'-র ঝাপটায় তুমুল বৃষ্টি ওড়িশায়, ১৬ জেলায় হড়পা বানের সতর্কতা জারি

ঘূর্ণিঝড় দানার দাপটে লন্ডভন্ড ওড়িশা উপকূল। ভদ্রকে উপড়ে পড়েছে একাধিক গাছ। তুমুল বৃষ্টি চলছে উপকূলবর্তী জেলাগুলিতে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে ১৬টি জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।

তুমুল বৃষ্টি চলছে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলবর্তী জেলা ভদ্রকে। সেখানে অসংখ্য গাছ উপড়ে পড়েছে ঝড়ের দাপটে। তমুল ঝড় বৃষ্টি চলছে সেখানে। ১১০ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড়টি।

Cyclone Dana

যদিও এখনও কোনও মৃত্যর খবর পাওয়া যায়নি। হতাহতেরও তেমন খবর পাওয়া যায়নি। ঝড়ের আগেই উপকূল এলাকাগুলি প্রায় খালি করে দেওয়া হয়েছিল। প্রায় ৫ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন সবরকম ক্ষয়ক্ষয়ি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে তার সরকার।

রাতভর ঘূর্ণিঝড় দানার গতিবিধির উপরে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনি ভুবনেশ্বরে রাজভবনে ছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাতভবর নবান্নে ঘূর্ণিঝড়ের গতিবিধির উপরে নজর রেখেছিলেন। ঘূর্ণিঝড়ের তীব্রতার আশঙ্কায় সকাল ৮টা পর্যন্ত বন্ধ ছিল ভুবনেশ্বর বিমানবন্দর। ফের শুরু হয়েছে বিমান ওঠা নামা।

ওড়িশার ধামড় এবং ভিতরকণিকার মাঝে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভদ্রকে একাধিক বাড়ির ছাদ উপড়ে পড়েছে। তবে প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি। এখনও একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের বাড়ির মধ্য থাকার অনুরোধ জানানো হয়েছে। ঝড়বৃষ্টি না কমলে যেন কেউ বাড়ির বাইরে না বেরোন সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

কলকাতা বিমানবন্দরেও সকাল ৯টা থেকে শুরু হবে বিমান চলাচল। অন্যদিকে লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। সকাল ১০টা থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চলছে তুমুল বৃষ্টি। স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+