Sitaram Yechury: প্রয়াত বর্ষীয়ান বাম নেতা সীতারাম ইয়েচুরি, শোকের ছায়া রাজনৈতিক মহলে
Sitaram Yechury: দীর্ঘ লড়াই'য়ের ইতি। থামল পথ। প্রয়াত বর্ষীয়ান বাম নেতা সীতারাম ইয়েচুরি। দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় দিল্লির এইমসে'র ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাম নেতা। এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
বয়স হয়েছিল ৭২ বছর। আর এই খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া রাজনৈতিকমহলে। হাসপাতালে গিয়েছে একাধিক বাম শীর্ষ নেতা। দলের তরফে সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) না থাকার কথা জানানো হয়েছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সীতারাম ইয়েচুরি। কিন্তু গত মাসে হঠাত করেই ফুসফুসে সংক্রমণ বেড়ে যায়। পরিস্থিতি বেশ জটিল হয়। এরপরেই গত ২০ অগস্ট দিল্লির এইমসে ভর্তি করা হয় বর্ষীয়ান এই বামনেতা। সেই সময় থেকে টানা হাসপাতালেই ভর্তি ছিলেন। কখনই ভালো তো কখনও খারাপ।
তবে গত সোমবার রাত থেকে হঠাত করেই প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে। দ্রুত এইমসের আইসিইউতে স্থানান্তরিত করা হয় । গঠন করা হয় মেডিক্যাল টিমও। এমনকি বিশেষ ইঞ্জিকেশনও দেওয়া হয়। কিন্তু তাতেও সাড়া দিলেন না। ব্যর্থ হল চিকিৎসকদের সবরকম চেষ্টা। না ফেরার পাড়ি দিলেন 'কমরেড'।
CPI(M) General Secretary Sitaram Yechury passes away.
— ANI (@ANI) September 12, 2024
He was undergoing treatment for Pneumonia at AIIMS, New Delhi.
(file pic) pic.twitter.com/2feop1CKhw
বলে রাখা প্রয়োজন, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বড় দায়িত্ব ছিল সীতারাম ইয়েচুরির কাঁধেইও। কখনও দিল্লি, বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যে ছুটে যেতেন। গত মাস অর্থাৎ ৮ অগস্ট চোখের একটি সমস্যায় অপারেশন হয়। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই প্রয়াত হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি।
তবে একটি বার্তা পাঠিয়েছিলেন। যাতে স্পষ্ট ধরা পড়েছিল আবেগ। এরপরেই হঠাত করেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই বামনেতা। এরপরেই হঠাত করে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না নেতা-কর্মীরা। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কীভাবে সাহায্য পেয়েছিলেন তা উঠে এসেছে তাঁর পোস্টে।
বলে রাখা প্রয়োজন, গত ২০২১ সালে পরিবারে বড় ক্ষতির মুখোমুখি হন প্রয়াত সীতারাম ইয়েচুরি। করোনায় আক্রান্ত হওয়ার পর ব্যাপক ভাবে ফুসফুসে সক্রমণ ছড়িয়ে পড়ে তাঁর ছেলে আশিস ইয়েচুরির শরীরে। আর তাতেই মৃত্যু হয়। এরপরেই কিছুটা ভেঙে পড়েন বামনেতা। তবে আমৃত্যু দলের প্রতি দায়িত্ববান ছিলেন।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications