হাজারেরও বেশি করোনা সংক্রমণ এক দিনে! সক্রিয়ের সংখ্যা বেড়ে ৬ হাজার ছুঁই ছুঁই
আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দেশজুড়ে বাড়ছে করোনা। একদিনেই সংক্রমিত হয়েছেন হাজারেরও বেশি। হঠাৎ করোনার বাড়বৃদ্ধিতে সক্রিয়ের সংখ্যা বেড়ে ৬ হাজারের গণ্ডি ছুঁয়েছে প্রায়। সক্রিয়ের হার মোট মামলার ০.০১ শতাংশ। আর করোনামুক্তের হার দাঁড়িয়েছে ৯৮.৮ শতাংশ।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে তথ্য সামনে এসেছে, সেই তথ্য অনুসারে ভারতে এদিন সংক্রমণের সংখ্যা ১২৯ দিন পর হাজার ছাড়াল। এর আগে ১২৯ দিন একসঙ্গে হাজার জনের সংক্রমণ হয়নি। সেই নিরিখে এক দিনে এই বিপুল সংখ্যক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১৯ মার্চ, যা ফের করোনা ভীতি ছড়ানোর পক্ষে যথেষ্ট।
করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ছ-হাজারের কাছে পৌঁছে গিয়েছে। দেশে করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৫৯১৫। ২৪ ঘন্টা দেশে মোট ১০৭১টি নতুন সংক্রমণ রিপোর্ট করা হয়েছে। শুধু সংক্রমণই নয়, করোনা ফের প্রাণ কেড়েছে। তিনজনের মৃত্যু হয়েছে করোনায়। এই তিন মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮০২ হয়েছে।
রাজস্থান, মহারাষ্ট্রে ও কেরালায় এক জন করে প্রাণ হারিয়েছেন করোনা সংক্রমিত হয়েছে। দেশের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ ৯৫ হাজার ৪২০। করোনা থেকে মুক্ত হয়েছেন ৯৮.৮ শতাংশ মানুষ, সংখ্যার বিচারের তা হল ৪ কোটি ৪১ লক্ষ ৫৮ হাজার ৭০৩। মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে ১.১৯ শতাংশ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী করোনভাইরাস টিকাদান অভিযানের অধীনে এখন পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপর করোনা মুক্ত ঘোষণার পরও করোনা হঠাৎ বাড়বৃ্দ্ধি ফরে ভয়ের কারকণ হয়ে দাঁড়িয়েছে দেশের কাছে।
সম্প্রতি অ্যাডিনো ভাইরাস ও এইচ৩এন২ ভাইরাসও দাপিয়ে বেড়াতে শুরু করেছে ভারতে। তার জেরে ইনফ্লুয়েঞ্জার প্রবণতা বেড়েছে। তার মধ্যে করোনার এই হঠাৎ বৃদ্ধি। ফলে আবহারও পরিবর্তনের সময়ে দেশের স্বাস্থ্যমন্ত্রক আবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি লাগু করা হয়েছে দেশে।
ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। একইসঙ্গে দূরত্ববিধি মেনে চলার আর্জিও জানানো হয়েছে। সম্প্রতি যে পরিসংখ্যান সামনে রাখা হয়েছে, তাতে গুজরাত ও মহারাষ্ট্রে বেশি সংখ্যক আক্রান্ত। পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। দু-জন, তিনজন করে ধরা পড়ছে করোনা সংক্রমিত। ফলে টেস্ট বাড়ানোরও আর্জি জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications