অগ্নিমূল্য বাজার, ক্রেতারা ঝুঁকছেন সস্তা জিনিসের দিকে
অগ্নিমূল্য বাজার। ক্রেতদের পকেটে টান। তাই শহর থেকে গ্রাম সব এলাকার ক্রেতারাই এখন ঝুঁকছেন সস্তা জিনিসের দিকে।
অগ্নিমূল্য বাজার। ক্রেতদের পকেটে টান। তাই শহর থেকে গ্রাম সব এলাকার ক্রেতারাই এখন ঝুঁকছেন সস্তা জিনিসের দিকে। এতটাই অগ্নিমূল্য বাজার। শাক সবজি থেকে চাল ডাল কোনও কিছুতেই হাত দিতে পারছেন না সাধারণ মানুষ।

২০১৮ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ক্রেতাদের ক্রয় ক্ষমতা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যে কারণে রাজস্ব সংগ্রহেও ঘাটতি দেখা দিয়েছে। ২০১৮ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৬.৫ শতাংশ। সেখানে ২০১৯ সালের জুলাই মাসে রাজস্ব সংগ্রহ কমে দাঁড়িয়েছে ১০ শতাংশ।
ক্রয় ক্ষমতা ১৩.৪ শতাংশ থেকে কমে ৬.২ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ব্রিটানিয়ার ম্যানেজিং ডিরেক্টর বরুন বেরি জানিয়েছেন, গ্রামাঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা ভীষণভাবে কমে গিয়েছে। ক্রেতারা মনে করছেন বেশি দামের জিনিস কিনলে বা খেলে তাঁদের সঞ্চয়ে টান পড়বে সকারণে সস্তা জিনিসের দিকে ঝুঁকছেন।
ডাবরের চেয়ারম্যান অমিত বর্মন জানিয়েছেন, শিল্পের সব ক্ষেত্রেই এই মন্দা দেখা দিয়েছে। গ্রামীণ এলাকায় এই মন্দার হার সবথেকে বেশি। যা উদ্বেগজনক বলে জানিয়েছেন তিনি। এই যদি গ্রামীণ এলাকার মানুষের হাল হয় তাহলে মোদীর ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছনোর প্রতিশ্রুতি স্বপ্ন হয়েই রয়ে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications