Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Congress on UCC: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কংগ্রেসে 'বিভাজন'! প্রভাবশালী মন্ত্রী দিলেন ব্যাখ্যা

একদিকে দলের মুখপাত্র জয়রাম রমেশ যখন বলছেন, বিলের খসড়া দেখে তারা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তাদের অবস্থান জানাবেন, সেই সময় হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং ইউসিসিকে সমর্থন করে বসলেন (Congress on UCC)। তিনি বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিতর্কিত ইস্যু সামনে নিয়ে আসা বিজেপির রাজনৈতিক কৌশলেরই অঙ্গ।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দলের লাইনকে অস্বীকার করলেও, সাংবাদিক সম্মেলনে বিক্রমাদিত্য সিং বলেছেন, দেশে ক্রমবর্ধমান বেকারির মতো বিষয় থেকে নজর ঘুরিয়ে দিতেই বিজেপি কাজ শুরু করেছে (Congress on UCC)।

 Vikramaditya Singh

হিমাচল প্রদেশের প্রভাবশালী ওই মন্ত্রী বলেছেন, যখনই সংসদে ইউসিসি বিল আনা হবে, কংগ্রেস সেটিকে সমর্থন করবে। তিনি আরও বলেছেন কংগ্রেস দেশের ঐক্য, অখণ্ডতার জন্য প্রতিশ্রুতি বদ্ধ এবং কংগ্রেস এটিকে পূর্ণ সমর্থন দেবে।

কংগ্রেস নেতা বলেছেন (Congress on UCC), বর্তমানে মণিপুরের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে সরকারের সামনে। গত দুমাসের বেশি সময় ধরে মণিপুর জ্বলছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কিংবা জরুরি অবস্থা কিংবা রাজ্যপালের শাসনও জারি করা হয়নি। আরও বেশ কিছু ক্ষেত্রে কমবেশি একই পরিস্থিতি।

 Vikramaditya Singh

হিমাচল প্রদেশের মন্ত্রী (Congress on UCC) বলেছেন, বিজেপি দেশের জ্বলন্ত সমস্যাগুলির কথা বলে না। বরং মানুষকে বিভ্রান্ত করতে নতুন বিতর্ক তৈরি করে। তিনি বিষয়টি উত্থাপনের সময় নিয়ে প্রশ্ন করেছেন। বলেছেন, গত নয় বছর ধরে কেন্দ্রীয় সরকার ইউসিসির বাস্তবায়নের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এখন নির্বাচনী লাভের জন্য বিতর্ক তৈরির চেষ্টা করছে।

এদিকে বিক্রমাজিত্য সিং-এর মন্তব্যকে (Congress on UCC) স্বাগত জানিয়েছে বিজেপি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, যখন আলোচনা হয়, কখন বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের অনেক মানুষ বলেন জাতি ও সমাজের স্বার্থে সিদ্ধান্ত। বিক্রমাদিত্য সিং, বিবেকের কথা শুনেছেন এবং প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+