Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা'কে প্রার্থী করল কংগ্রেস

উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা'কে প্রার্থী করল কংগ্রেস

উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা'কে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন। সব দলই ধীরে ধীরে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে দিয়েছে। তার মাঝেই কংগ্রেসের প্রার্থী তালিকায় রয়েছে এই বিশেষ চমক।

উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মাকে প্রার্থী করল কংগ্রেস

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস তার নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় দেখা যায় আশা সিংয়ের নাম।। কে এই আশা সিং? তিনি ২০১৭ সালে উন্নাওয়ে যে গণধর্ষনের ঘটনা ঘটেছিল সে নির্যাতিতার মা এই আশা সিং।

কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, 'আমাদের এই তালিকা প্রমাণ করে যে আপনি যদি কোনওভাবে কোথাও নির্যাতনের কিংবা হয়রানির শিকার হন তাহলে কংগ্রেসকে আপনারা পাশে পাবেন, কারণ একজন নির্যাতিতার পরিবার বোঝে সামাজিক কষ্ট কতটা, কতটা মানসিক জোড় লাগে পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য। তাই তিনি যে কোনও সমস্যাতেই মানুষের পাশে দাঁড়াবেন। তাই আমরা আশা দেবীকে আমাদের প্রার্থী করেছি'।

প্রসঙ্গত মাস খানেক আগে দিল্লি আদালতে প্রাক্তন বিজেপি সাংসদ যিনি উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন সেই কুলদীপ সেনগরকে ধর্ষিতার দুর্ঘটনা সংক্রান্ত মামলায় অব্যহতি দিয়েছিল। কুলদীপের বিরুদ্ধে এই মামলায় ষড়যন্ত্রের কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই ওই মামলা থেকে অব্যহতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল দিল্লির আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+