New Chinese Map Issue: 'আইন মেনেই তৈরি মানচিত্র', ভারতকে বোঝাল চিন
New Chinese Map Issue: চিনের নতুন মানচিত্র নিয়ে নতুন করে তরজা শুরু ভারতের সঙ্গে! সে দেশের সরকারি দফতর থেকে প্রকাশ করা মানচিত্রে জায়গা পেয়েছে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন। আর সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
আর এরপরেই চিনের তরফ থেকে এই ঘটনা নিয়ে বার্তা দেওয়া হল। তাদের দাবি, 'এটা রুটিন প্র্যাকটিস'! অর্থাৎ অস্বাভাবিক কিছু নয়। এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করা হয়েছে বেজিংয়ের তরফে।

সামনেই জি-২০ বৈঠক। ভারতে আসবে চিনের প্রেসিডেন্ট জিনপিং। সম্প্রতি ব্রিকস সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়েছিলেন চিনের রাষ্ট্রপতি। আর এরপরেই তাঁর ভারতে আসার কথা। আর এর মধ্যেই গত সোমবার নতুন একটি মানচিত্র প্রকাশ করে চিনের সরকারি একটি দফতর। চিনের প্রশাসনের জন্যে এই মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ। আর সেই মানচিত্রে ভারতের ভুখন্ড জায়গা করে নেওয়াতে তীব্র প্রতিবাদ করে দিল্লি।
ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয় বলে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ভারত চিনের দাবিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথায়, এর কোনও ভিত্তি নেই। এই ধরনের দাবি সীমানা প্রশ্নের সমাধানকে আরও জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন অরিন্দম বাগচী।
আর এরপরেই চিনের তরফে পাল্টা বার্তা দেওয়া হল। যেখানে সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েন বিন জানিয়েছেন, চিন তাঁদের স্ট্যান্ডার্ড ম্যাপ প্রকাশ করেছে। আর তা আইন মেনেই করা হয়েছে। প্রতিবারই তা করা হয় বলেও দাবি তাঁর। এই বিষয় নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য ওয়াং ওয়েন বিনের। পাশাপাশি তাঁর দাবি, সব পক্ষ যেন এ ব্যাপারে শান্ত থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications