Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েই বিপদ! ছত্তিশগড়ের বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় সামনে ভয়ঙ্কর তথ্য

ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনা এদিন অন্তত আটজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, প্যাসেঞ্জার ট্রেনটি রেড সিগন্যাল অমান্য করে মালবাহী ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা দেওয়ায় এই ঘটনা ঘটেছে।

এদিন মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে। MEMU প্যাসেঞ্জার ট্রেনটি গেভরা (পার্শ্ববর্তী কোরবা জেলায়) থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, যাত্রী ট্রেনের একটি বগি মালবাহী ট্রেনের ওয়াগনের উপর উঠে যায়। এখনও ধ্বংসাবশেষের নিচে লোকজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গাতোরা এবং বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি হাওড়া-মুম্বই রেলপথে এই দুর্ঘটনা ঘটে। এটি বিলাসপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে, যেখানে দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের (SECR) সদর দফতর অবস্থিত। বিলাসপুরের কালেক্টর সঞ্জয় আগরওয়াল পিটিআইকে জানিয়েছেন, আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে।

দুর্ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে গ্যাস কাটার ব্যবহার করা হয়েছে। আহত যাত্রীদের বিলাসপুরের অ্যাপোলো হাসপাতাল এবং ছত্তিশগড় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (CIMS) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজন রেলকর্তা জানিয়েছেন, প্যাসেঞ্জার ট্রেনটি ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে লাল সিগন্যাল না মেনে এগিয়ে মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি আরও যোগ করেন, লোকো পাইলট কেন রেড সিগন্যাল অমান্য করলেন এবং সময়মতো জরুরি ব্রেক কষতে ব্যর্থ হলেন, তা তদন্তের বিষয়।

যাত্রীবাহী ট্রেনের লোকো পাইলট এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। সহকারী লোকো পাইলট রশ্মি রাজ গুরুতর আহত হয়েছেন। রেল আধিকারিকেরা জানান, যাত্রীবাহী ট্রেনটি এতটাই জোরে ব্রেক ভ্যানকে ধাক্কা মারে যে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মালবাহী ট্রেনের গার্ড শেষ মুহূর্তে ব্রেক ভ্যান থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।

দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+