Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3: চন্দ্রযানের সাফল্যে উচ্ছাস শাহরুখ-অক্ষয়ের, পিছিয়ে নেই টলিউডও

সফল মিশন চন্দ্রযান ৩। বুধবার সন্ধ্যায় ভারতের স্বপ্ন পূরণ। ইসরোর এই সাফল্যে সামিল হয়েছেন গোটা দেশবাসী। ব্যতিক্রম নন বলিউড-ট‌লিউড সিনেমা জগতের তারকারা। সিনে জগতের বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার বা টলিউডের দেব, প্রসেনজিৎ প্রত্যেকেই সমাজ মাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দকে ভাগ করে নিয়েছে‌ন।

সিনেমার স্টাইলেই শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন শাহরুখ খান। কিং খান লিখলেন, "আজ গোটা দুনিয়ায় ভারত আর ইসরোর জয়জয়কার। যাঁরা ভারতকে আজ গর্বিত করলেন, সেই সমস্ত মহাকাশবিজ্ঞানীদের শুভেচ্ছা।"

Chandrayaan 3

১৪০ কোটির স্বপ্ন নিয়ে চন্দ্রপৃষ্ঠে ইসরোর 'বিক্রম' সফল অবতরণ করেছে।বলিউডের আরও এক অভিনেতা, অক্ষয় কুমার বলছেন, "আজ কোটি কোটি মানুষ মন থেকে ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা আমাদের গর্বিত করেছেন। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে গর্বিত। ভারত চাঁদের দেশে আর আমরা সপ্তম স্বর্গে।"


সমাজ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেন অনিল কাপুর, সানি দেওল, ভিকি কৌশল, ইয়ামি গৌতমরাও। সন্ধে ৬টায় সকলেই যে টিভির পর্দায় চোখ রেখেছিলেন, তা তাঁদের পোস্টেই প্রমাণ।

অন্যদিকে গতকালই রিয়্যালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে ইসরোর সব সদস্যকে শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন। যাঁদের অক্লান্ত পরিশ্রম, একবুক স্বপ্ন আজ বিকেলে সফল হতে চলেছে, তাঁদের কুর্ণিশ করেন বিগ বি।


বলিউড শাহেনশা বলেন, 'কাল যখন চাঁদ উঠবে, তখন সেই চাঁদের মাটিতে আমাদের দেশের পদক্ষেপের ছাপ থাকবে। কাল আমাদের চন্দ্রযান নিজের মামার বাড়ি অর্থাৎ চাঁদ মামার বাড়ি পৌঁছবে। কাল আমাদের শৈশবের গল্পের চাঁদ, প্রেমিকার মুখ চাঁদ, ব্রত ও উৎসবের চাঁদ, আমাদের দেশের নাগালে হবে।"

এখানেই শেষ নয়, বিগ বি আরও বলেন, "এই সাফল্য আমাদের গোটা দেশের জন্য এক বার্তা, যে দেশ ব্রত নিয়েছে, এবার আমরাও কিছু করে দেখাব।"


অস্কার জয়ী রাজামৌলী শুভেচ্ছা বার্তায় লেখেন, 'ইয়েস, ভারত এখন চাঁদে পৌঁছে গিয়েছে। ধন্যবাদ ইসরো।


পিছিয়ে নেই বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, জিতু কামালরাও শুভেচ্ছা জানালেন ইসরোর বিজ্ঞানীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+