দেশের এই ছয় রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ! পরিস্থিতি বুঝতে বিশেষ টিম পাঠাচ্ছে কেন্দ্র
করোনার দ্বিতীয় ওয়েভের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। ধীরে ধীরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শুরু করেছেন দেশের মানুষ। তবে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ নিয়ে ক্রমশ চিন্তার ভাঁজ পড়ছে কেন্দ্রের কপালে। আর সেই তালিকার প্রথমেই
করোনার দ্বিতীয় ওয়েভের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। ধীরে ধীরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শুরু করেছেন দেশের মানুষ। তবে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ নিয়ে ক্রমশ চিন্তার ভাঁজ পড়ছে কেন্দ্রের কপালে। আর সেই তালিকার প্রথমেই রয়েছে কেরল।

সেখানে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণের হার। শুধু সে রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে তেমনটা নয়, জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। যা নিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে সে রাজ্যে।
এই অবস্থায় স্পেশাল টিম কেরলে পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
কেরল ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণও যথেষ্ট মাথাব্যাথার কারণ কেন্দ্রের কাছে। অরুণাচল, ত্রিপুরা, ওডিশা, ছত্তিশগড়, মনিপুরে স্পেশাল টিম পাঠাচ্ছে কেন্দ্র ।
জানা যাচ্ছে , যে টিম কেন্দ্রের তরফে পাঠানো হচ্ছে এই ছয় রাজ্যে তাঁরা সেখানে গিয়ে স্বাস্থ্য আধকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলে কেন সংক্রমণের চেন ভাঙা যাচ্ছে না তা জানার চেষ্টা করবেন। প্রয়োজনে সবরকম মেডিক্যাল সাহায্য এই টিম দেবে বলে জানা যাচ্ছে।
অতিরিক্ত ডিডিজি এবং ডিরেক্টর (EMR) ডাক্তার সস্তিচরণের নেতৃত্বে এই টিম কেন্দ্র পাঠাচ্ছে এই ছয় রাজ্যে। গোটা দেশে যখন সংক্রমণ কমছে সেখানে এই রাজ্যগুলিতে কেন সংক্রমণ কমানো যাচ্ছে না সেটা খুঁজে বের করাটাই এখন চ্যালেঞ্জ এই টিমের কাছে ।
জানা যাচ্ছে, এই টিম যে সমস্ত জিনিস খতিয়ে দেখবে সেগুলি হল রাজ্যগুলিতে কড়া ভাবে করোনা বিধি মানা হচ্ছে কিনা। টেস্ট ঠিক মতো করা হচ্ছে কিনা। কন্টেইনমেন্ট জোন ঠিক মতো কার্যকর করা হচ্ছে কিনা এই টিম ভালো ভাবে খতিয়ে দেখবে। এরপর সেই রিপোর্ট জমা দেওয়া হবে।
অন্যদিকে কেরলে ১৪ জনের মধ্যে জিকা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা লাভ আগরওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গোটা পরিস্থিতির উপর কড়া ভাবে নজর রাখছে। ইতিমধ্যে সে রাজ্যে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দলও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভ আগরওয়াল জানিয়েছনে, হঠাত জিকা ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তবে এই বিষয়ে এখনই আতঙ্কের কছু দেখছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ছয় সদস্যের কেন্দ্রীয় টিম উড়ে যাবে কেরলের উদ্দেশ্যে। শুক্রবার এমনটাই জানানো হয়।
পুরো পরিস্থিতিতে সরজমিনে দেখবে এই টিম। জানা যাচ্ছে, ছয় সদস্যের এই টিমে রয়েছে রোগ বিশেষজ্ঞ আধিকারিকরা। রয়েছেন vector-borne disease বিশেষজ্ঞ। এছাড়াও এইমসের আধিকারিকরা।
এইমস ইতিমধ্যে সে রাজ্যের জন্যে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যে কোনও ক্লিনিকাল সাপোর্ট দেওয়ার জন্যে তৈরি তাঁরা। জানা যাচ্ছে, এই টিম সে রাজ্যের সাস্থ্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক সারবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications