Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

No Detention Policy: অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল, ফের দিতে হবে পরীক্ষা; নিয়ম বদলাল শিক্ষামন্ত্রক

No Detention Policy: ক্লাস এইট পর্যন্ত ফিরছে পাস ফেল। নতুন শিক্ষানীতিতে পরীক্ষায় পাস ফেল প্রথা (Pass Fail Policy) নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করানোর নীতি প্রত্যাহার কেন্দ্রীয় সরকারের।

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে হবে পাস-ফেল মূল্যায়নকারী পরীক্ষা (Exam)। পাস না করতে পারলে ফের দেওয়া হবে সুযোগ। তবে স্কুল থেকে বহিষ্কার (Expel) করা যাবে না বলেই জানালেন কেন্দ্রীয় শিক্ষা সচিব (Education Secretary) সঞ্জয় কুমার।

exam

জানা গিয়েছে, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষায় অনুত্তীর্ণদের ফের পরীক্ষায় বসতে হবে। দুই মাসের মধ্যে ফের পরীক্ষা নেওয়া হবে অনুত্তীর্ণদের জন্য। এরপরেও যদি তারা অকৃতকার্য হয় তাহলে সেক্ষেত্রে গোটা বছরটাই ফের একই ক্লাসে পড়তে হবে তাদের। যদিও শিক্ষামন্ত্রক জানিয়ে দিয়েছে, ক্লাস এইট পর্যন্ত না পড়িয়ে ইচ্ছাকৃত কোনও ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না।

২০১০ সালে কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে শিক্ষার অধিকারের স্বার্থে অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সেই আইন সংশোধন করে এদিন শিক্ষাসচিব জানিয়ে দিলেন, শিক্ষার মানোন্নয়নের জন্যই অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাচ্চাদের শিক্ষায় কোথায় খামতি হচ্ছে তার জন্য নজর দিতে হবে বাড়িতেও। স্কুলে এক্ষেত্রে শ্রেণীশিক্ষকরা দায়বদ্ধ থাকবেনই। তবে সন্তানের পড়াশোনা নিয়ে তার মা-বাবাকেও বাড়িতে উদ্যোগী হতে হবে। যদি প্রয়োজন হয়, বিশেষ কোনও প্রশিক্ষণের ব্যবস্থাও করা যেতে পারে বলে স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রের নতুন নির্দেশিকায়।

কেন্দ্রীয় সরকার পরিচালিত কম করে ৩ হাজারটি কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। তবে কি রাজ্য সরকারের পরিচালিত স্কুলগুলির ক্ষেত্রে এই নিয়ম খাটবে না? কেন্দ্র জানিয়েছে যেহেতু শিক্ষা রাজ্য সরকারের বিবেচনার বিষয়। সেক্ষেত্রে রাজ্যগুলি এক্ষেত্রে নিজ নিজ সিদ্ধান্ত নেবে।

ইতিমধ্যেই দিল্লি-সহ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ও ১৬টি রাজ্য পাস ফেল প্রথা ফিরিয়ে এনেছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রক। পুরোনো প্রথা অনুযায়ী এতদিন অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল করলেও ক্লাসে আটকে রাখা হত না কোনও পড়ুয়াকে। পাস করিয়ে দেওয়া হত। তবে এবার থেকে নতুন নিয়মে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফেল করলে পাস করানো হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+