Lok Sabha Election 2024: ভোটার কার্ড দেখতে পারবে না কেন্দ্রীয় বাহিনী! আরও কী নির্দেশ কমিশনের?
Lok Sabha Election 2024: বুথে ভোটারদের পরিচয় পত্র যাচাই (Voter Card) করতে পারবেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একজন নির্বাচন কর্মীর দায়িত্ব ভোটারের পরিচয় যাচাই করার। নির্দেশিকায় স্পষ্ট জানাল নির্বাচন কমিশন। এমনকি ভোট কেন্দ্র অর্থাৎ বুথের ভিতরেও নিরাপত্তার দায়িত্বে মোতায়েন বাহিনী জওয়ানরা ঢুকতে পারবেন না বলেও জানানো হয়েছে।
সুষ্ঠু এবং অবাধ নির্বাচন (lok Sabha Election 2024) করতে চায় কমিশন (Election Commission of India)! ভোট চলাকালীন হিংসার কোনও জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে দেশজুড়ে কয়েকশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র বাংলাতেই ৯০০ এরও বেশি বাহিনীকে মোতায়েন করা হয়েছে। ভোট চলাকালীন এই বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। বিশেষ করে ভোট কেন্দ্র অর্থাৎ বুথে লাইনে দাঁড়ানো ভোটারদের পরিচয়পত্র যাচাই করছেন। এমনকি বুথের মধ্যে ঢুকে যাওয়ার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় কমিশনের এহেন নির্দশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও ভাবেই বাহিনীর জওয়ানরা ভোটারদের পরিচয় পত্র খতিয়ে দেখতে পারবেন না। থাকতে হবে বুথের বাইরে। পাশাপাশি বুথের নিরাপত্তা কেমন হবে তাও কমিশনের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর কাজ কী হবে, তা এতে জানানো হয়েছে। যেমন বুথের নিরাপত্তা আগলে রাখতে হবে। পাশাপাশি বুথে ভোটার থাকাকালীন কোনও প্রার্থীর এজেন্ট কিংবা নির্বাচনী কর্মী যাতে ভোট না দেন, সেটা নজর রাখতে হবে।
অন্যদিকে পোলিং অফিসার যাতে ভোটারকে (lok Sabha Election 2024) নিয়ে ভোটদানে কক্ষে না ঢোকেন সেটি কেন্দ্রীয় বাহিনীকে নিশ্চিত করতে হবে। এমনকি ভোটদান কেন্দ্রে কেউ যাতে ভোটারকে ভয় না দেখাতে পারে সেজন্য বাড়তি সতর্কতা নিতে হবে। ভোট লুঠ এবং অশান্তি রুখতেও কেন্দ্রিয় বাহিনীকে পদক্ষেপ নেওয়ার কথা কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে।
পাশাপাশি প্রকাশিত খবর অনুযায়ী, ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে কোনও বিশৃঙ্খলা বা গোলমাল হলে প্রিসাইডিং অফিসার প্রয়োগ করতে পারবেন জনপ্রতিনিধিত্ব আইনের ১৩১ নম্বর ধারা। এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ইভিএমের নিরাপত্তা সহ একাধিক পয়েন্ট রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকায়।
-
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications