Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের শুরু হবে আরুষি হত্যা মামলা, তলওয়ারদের বেকসুর খালাসে সুপ্রিমকোর্টে গেল সিবিআই

দীর্ঘদিন মামলা চলার পরে গতবছরে আরুষি হত্যা মামলায় রাজেশ ও নুপূর তলওয়ারকে বেকসুর খালাস করে এলাহাবাদ হাইকোর্ট। তারই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল সিবিআই।

দীর্ঘদিন মামলা চলার পরে গতবছরে আরুষি হত্যা মামলায় রাজেশ ও নুপূর তলওয়ারকে বেকসুর খালাস করে এলাহাবাদ হাইকোর্ট। ২০০৮ সালে মেয়ে আরুষি ও বাড়ির পরিচারক হেমরাজকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিল তলওয়ার দম্পতির। তবে গতবছরের অক্টোবরে তার বিপরীতে হেঁটে আদালত দুজনকে নির্দোষ ঘোষণা করে। তারই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল সিবিআই।

ফের শুরু হবে আরুষি হত্যা মামলা, তলওয়ারদের বেকসুর খালাসে সুপ্

এর আগে সিবিআই বিচারক এস লাল রাজেশ ও নুপূর তলওয়ারকে ষড়যন্ত্র, খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে।

আরুষি তলওয়ার হত্যা ২০০৮ সালে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। শিক্ষিত স্বচ্ছ্বল পরিবারের মেয়ে আরুষিকে পরিবারের সম্মান রক্ষার্থে খুনের অভিযোগ ওঠে তার বাবা-মা রাজেশ ও নুপূর তলওয়ারের বিরুদ্ধে। পরিচালক হেমরাজের সঙ্গে আরুষিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলাতেই কি খুন হতে হয়েছিল এই দুজনকে? সারা দেশে এই প্রশ্ন ঘুরপাক খেয়েছিল প্রায় এক দশক আগে।

সেই মামলাতেই ২০১৩ সালে আরুষির বাবা-মাকে যাবজ্জীবন সাজা দেয় নিম্ন আদালত। তার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলে সেই রায় বদলে রাজেশ ও নুপূরকে বেকসুর খালাস করে এলাহাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধেই এবার ফের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল সিবিআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+