Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারে তুঙ্গে বিষমদ কাণ্ড, তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

বিহারে তুঙ্গে বিষমদ কাণ্ড, তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

বিহারে বিষমদ কাণ্ড গড়াল সুপ্রিম কোর্টে। শুখা বিহারে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে সপ্রিম কোর্টে মামলা। ইতিমধ্যেই এই ঘটনায় ৫৪ জন মারা গিয়েছেন। বিহার বিধানসভা গতকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার বিধানসভায় মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বিজেপিকে নিশানা করতে গিয়ে মোরবি বিপর্যয়ের কথা তুলে ধরেন।

বিষমদে বাড়ছে মৃত্যু

বিষমদে বাড়ছে মৃত্যু

বিহারের ছাপড়ায় বিষমদে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ৫৪-তে পৌঁছে গিয়েছে। প্রথম দিনে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। দ্বিতীয় দিন সেটা বেড়ে হয় ৪০। তার পর ধাপে ধাপে বাড়তে বাড়তে ৫৪-তে পৌঁছে গিয়েছে মৃত্যুর সংখ্যায়। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ইতিমধ্যেই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সাসপেন্ড করা হয়েছে এক কনস্টেবল এবং এক স্টেশন অফিসারকে।

সুপ্রিম কোর্টে মামলা

সুপ্রিম কোর্টে মামলা

নীতীশ সরকারের শাসলে বিষমদে মৃত্যু নিয়ে সরব হয়েছে বিজেপি। কয়েকদিন আগেই বিজেপির হাত ছেড়ে মহাজোটে নাম লিখিয়েছেন নীতীশ কুমার। সেই মহাজোট সরকারের প্রথম দুর্ঘটনা নিয়ে বিজেপি যে বিরোধিতা তীব্র করবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে পৃথক করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। নীতীশকে কাবু করতে আর কোনও রকম কসুর করতে চাইছে না বিজেপি। এই বিষমদে মৃত্যুর ঘটনাকে অস্ত্র করেই নীতীশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।

উত্তাল বিধানসভা

উত্তাল বিধানসভা

এই নিয়ে তোলপাড় বিহার বিধানসভা। নীতীশ কুমারকে নিশানা করে বিজেপি বিধায়করা আক্রমণ শানিয়েছেন। বিজেপি বিধায়কদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ কুমার পাল্টা বিজেপিকে নিশানা করে মোরবি দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। মোরবিতে সেতু বিপর্যয়ে ১৪২ জন মারা গিয়েছিলেন। পুরোটাই বিজেপি সরকারের গাফিলতির জের বলে সরব হয়েছেন নীতীশ কুমার। তিনি তীব্র নিশানা করে বলেছেন সেই ঘটনার দায় কে নেবেন বলে প্রশ্ন তুলেছেন তিনি।

নীতীশকে টার্গেট

নীতীশকে টার্গেট

বিষমদে মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপি কোনঠাসা করতে শুরু করেছে নীতীশ কুমরাকে। বিজেপি এই নিয়ে নীতীশ কুমারকে কোনঠাসা করতে তৎপর বিজেপি। বিজেপি নেতা গিরিরাজ সিং কটাক্ষ করে বলেছেন, বিহারে মদ হচ্ছে ঈশ্বরের মত যাঁকে দেখা যায় না কিন্তু তাঁর অস্তিত্ব রয়েছে। বিষমদে মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করেই বিজেপি নীতীশ কুমার সরকারকে টার্গেট করেছে। নীতীশ কুমারের পদত্যাগ দাবি করা হয়েছে এই ঘটনায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+