Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Viral Story: পেট্রোল পাম্পে টাকা না দিয়ে হুশ করে বেরিয়ে গেল গাড়ি, একেবারে সিনেমার কায়দার ধাওয়া পুলিশের

New Delhi Viral Story: কোনও অপরাধের ঘটনা ঘটল, আর সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পৌঁছে গেল পুলিশ। ঝটপট নেমে পড়লেন অফিসাররা। এই দৃশ্য কেবল সিনেমাতেই দেখা যায়, বলা ভাল কেবলমাত্র হলিউডের সিনেমাতেই দেখা যায় এসব। সম্প্রতি এমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে। না কোনও সিনেমার নয়, একেবারে বাস্তবের।

ভিডিওটি আসলে একটি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। সেখানে যেভাবে একটি গাড়িকে আর একটি গাড়ির পিছনে ধাওয়া করতে দেখা গিয়েছে, তা দেখে অনেকেই বলছেন, যেন রোহিত শেট্টির সিংহম। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও (New Delhi Viral Story) । দেখেছেন সেটা?

New Delhi Viral Story

ভাইরাল হওয়া ফুটেজে (New Delhi Viral Story) দেখা যাচ্ছে, একটি পেট্রোল পাম্পে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। তেল ভরা হচ্ছে। পাম্পের এক কর্মী টাকা লেনদেন করার মেশিন হাতে গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত টাকা পাওয়ার আগেই তেল ভরা শেষ হয়ে যায়। ওই ব্যক্তি গিয়ে তেলের পাইপ সরিয়ে নেন।

অন্যদিকে, গাড়ির চালক তখন গাড়ি থেকে নেমে মোবাইল নিয়ে কিউ আর কোড স্ক্যান করছেন। স্ক্যান করে আবার গাড়িতে উঠে পড়েন তিনি। এরপর গাড়ি স্টার্ট দিয়ে সোজা বেরিয়ে যান। এদিকে কর্মীর তখন খোঁজ নিয়ে দেখেন টাকা না দিয়েই পালিয়ে গিয়েছেন ওই চালক। কর্মীর তখন মাথায় হাত।

এর ঠিক পরই ওই গাড়ির পিছনে ধাওয়া করতে দেখা যায় একটি পুলিশ ভ্যানকে। এভাবে ধাওয়া করার ঘটনা দেখে অবাক নেটিজেনরা। 'ঘর কা কালেশ' নামে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো। তিনি ক্যাপশনে লিখেছেন, 'যেন সিনেমা'! ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়েছে সেই ভিডিও-টির। অনেকেই পুলিশের এই তৎপরতায় বাহবা দিচ্ছেন। সব ক্ষেত্রেই পুলিশ যাতে এই তৎপরতা দেখায়, তেমনটাই আশা করছেন নেটিজেনরা (New Delhi Viral Story)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+